অবৈধদের কাছ থেকে ঘূষ নেয়ার অভিযোগে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ ৫ দিনের রিমান্ডে

 



মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ৩জন কর্মকর্তাকে রিমান্ড আদেশ দেয়া হয়েছে।  দুর্নীতি দমন কমিশনের একটি মামলার তদন্তের সহায়তায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ড আবেদন করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট শা উইরা আব্দুল হালিম ঐ অফিসারদেরক কে রিমান্ড আদেশ দিয়েছেন যাদের মধে একজন মহিলা অফিসার রয়েছেন।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) সূত্রে জানা গেছে, অভিযোগের তদন্তের স্বার্থে তাদের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে আনার পর ৩৩ থেকে ৩৫ বছর বয়সী ঐ অফিসারদের আটক করা হয়েছিল

অবৈধ অভিবাসীদের দেশের ফেরত যাওয়ার আবেদন করার প্রক্রিয়ায় অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের (STO) এর মাধ্যমে না গিয়ে তাদের কাছ থেকে ঘূষ গ্রহন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

লকডাউন পরবর্তী সময়ে মালয়েশিয়ায় অবৈধ হয়ে যাওয়া অভিবাসীদের নিজ দেশে ফেরত যেতে ইমিগ্রেশন স্পেশাল পাস ইস্যু করার জন্য ঐ অফিসারগণ একজন দালাল বা মধ্যস্থতাকারীর সাথে চুক্তি করেছিলেন।

সুত্রটি জানায়, অনলাইনে আবেদন না করেই অফিসের নিয়ম ভঙ করে প্রতিটি স্পেশাল পাসের জন্য ৩০০-৫০০ রিঙ্গিত ঘূষ নিয়েছেন বলে জানা গেছে।

গতকাল এমএসিসির সূত্র মতে, একই মামলার তদন্তে সহায়তার জন্য একজন ইমিগ্রেশন অফিসারসহ দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুত্রজায়া এমএসিসির পরিচালক হাসবিলাহ মোহামাদ সাল্লেহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.