শ্রমিক নিয়োগ বিষয়ে আগামী ৬ নভেম্বর বৈঠক হবে মালয়েশিয়া-বাংলাদেশের
মালয়েশিয়ার সনামধন্য বার্তা সংস্থার তথ্য মতে, গত ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া এবং বাংলাদেশের যে যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডাব্লুজি) সভা হওয়ার কথা ছিল সেটি কোন কারণ উপস্থাপন ছাড়াই স্থগিত করা হয়েছিল। পরে তারা পরবর্তীতে নির্দিষ্ট তারিখ চুড়ান্ত করবে বলে জানানো হয়।
মালয়েশিয়াতে নতুন শ্রমিক নিয়োগের শর্তে দুই দেশের মধ্যে চলমান বৈঠক আগামী ৬ নভেম্বর পুত্রাজায়ায় অনুষ্ঠিত হবে বলে বিশেষ সুত্র মতে আশা করা হচ্ছে।
গত বৈঠকের স্থগিতাদেশের কারণ এখনও পর্যন্ত অস্পষ্ট রয়ে গেছে, তবে মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারনের সাথে যোগাযোগ করা হলে তিনি ইঙ্গিত করেছিলেন যে চলমান আলোচনার জন্য নতুন একটি দিন ঘোষণা করা হবে।
Article by: Md Sarowar Hossain
Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/
https://www.facebook.com/ovibashi/


No comments