কলিং ভিসা চালু হয়েছে এমন গুজবে সাবধান থাকুন!!
কিছু কিছু পেইজ আছে, এরা কলিং ভিসাটাকে নিজেদের ব্যবসার প্রধান হাতিয়ার হিসেবে নিয়েছে। প্রতিদিন একই খবর একই পোস্ট বারবার করে, মানুষের এ্যাটেনশন নিতে চায়। ঐসব পেইজের পোস্টগুলোতে মানুষ প্রতিক্রিয়াও বিরক্তিকর দেখা যায়।
কলিং ভিসা চালু হবে কি হবে না। এটা মালয়েশিয়া নিজেই জানেনা, আদার ব্যাপারিরা জানবে কিভাবে? ভিসা চালু হইলে সবার আগে জাতীয় গণমাধ্যম গুলোতে জেনে যাবেন।
আবার কিছু দালাল বা এজেন্ট আছে দুদিন পর পর কলিং ভিসা চালু হবে বলে মানুষের কাছ থেকে অগ্রীম টাকা বা পাসপোর্ট এগুলো জমা রাখার চেষ্টা চালায়।
ঢাকার এজেন্সি অফিসগুলোতে কলিং ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর পরই চালু না হওয়ার আগেই অনেকের ভুয়া মেডিকেল করিয়ে পাসপোর্ট ও নগদ টাকা আটকিয়ে বিভিন্ন অযুহাত দেখিয়ে মাসের পর মাস ঘুরাচ্ছে।
সুতরাং ফেসবুকে বা ইউটিউবে যে কোন খবর দেখলে বিশ্বাস না করে আগে জাতীয় গণমাধ্যম বা বেসরকারি টিভি চ্যানেলগুলোর নিউজ দেখে নিশ্চিত হয়ে নিবেন।
কারণ কলিং ভিসা প্রসেসিং একটি রাষ্ট্রীয় চুক্তি, যে চুক্তি গুলোর সত্যতা আপনি টিভি চ্যানেলগুলোতেই পাবেন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দিবে।
আগামী নভেম্বরে ৬ তারিখ ঠিক কি হতে যাচ্ছে সে বিষয়ে কেউ নিশ্চিত করে জানায়নি, এর আগেই এইরকম অনেক বৈঠক হয়েছে যা কোনটাই ফলপ্রসূ হয়নি।
সুতরাং কলিং ভিসা চালু হয়েছে এমন কিছু ফেইসবুকে শেয়ার বা এমন তথ্য প্রচার না করা থেকে বিরত থাকুন ও চালু হওয়ার আগেই স্বার্থান্বেষী পেইজ বা ইউটিউব চ্যানেলগুলোর ভুয়া খবর বিশ্বাস না করার পরামর্শ জানাচ্ছি।
আপনি এই খবরটি পড়ে থাকলে, পাশের জনকে অবহিত করুন। আপনাদের যে কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিন।
Article by: Md Sarowar Hossain
Follow our Facebook page👉
Follow me on Facebook 👉


No comments