আবারও শ্রমিকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকারের

মালয়েশিয়ায় বর্তমান মাহাথির সরকার গতকাল ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট করে। বিগত বছরের চেয়ে বেশি অর্থের বাজেট এটি।।


সরকার এখন নূন্যতম  এক মাসের মজুরি ১১০০ রিঙ্গিত থেকে ১২০০ রিঙ্গিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী লিম গুয়ান ইং।

 তিনি বলেন, পাকাতান হারাপান সরকার জনগণের জীবন উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্বাচনী ইশতেহার ছিল শ্রমিকদের নুন্যতম মজুরি বৃদ্ধি করা তারই ফলশ্রুতিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

 এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে সরকার ন্যূনতম মজুরি ১০০০ রিঙ্গিত থেকে ১,১০০ তে উন্নীত করেছে।

মালয়েশিয়ায় বেতন বাড়ানোর ক্ষেত্রে সামগ্রিক ভাবেই হয় অর্থাৎ মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের ব্যাসিক বেতন যা হবে সেটা বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

 তিনি আরও জানান, বড় বড় শহরগুলিতে বসবাসের ক্রমবর্ধমান ব্যয় সম্পর্কে শ্রমিক ও নিয়োগকারীদের প্রয়োজনের ভারসাম্য বজায় রাখতে সরকার যে প্রস্তাব দিয়েছে সেটা কেবলমাত্র প্রধান শহরগুলিতে ২০২০ সালের মধ্যে কার্যকর করা হবে। অর্থাৎ যারা শুধুমাত্র  প্রধান শহর গুলোতে বসবাস করেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।     

Article by: Md Sarowar Hossain 

Follow our Facebook page👉


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.