গতকাল তেরেঙ্গানুতে ৮ জন বাংলাদেশি সহ আটক ৩২ জন

গতকাল মালয়েশিয়ার তেরেঙ্গানে প্রদেশের বেসুত,মেরাং, কুয়ালা নেরুস ও কাম্পুং কেলুয়াং এ অভিযান চালায় তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ।

 ৫৭ বছরের একজন বয়স্ক মহিলা ও তার স্বামীসহ ৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। অভিযানটি সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত অপস সাপু এবং জাজা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পরিচালনা করে।

  তেরেঙ্গানুর ইমিগ্রেশন পরিচালক রহিম হানাফি বলেন, যৌথ বাহিনীর সমন্বয়ে রেসিডেন্সিয়াল, বোট বিল্ডিং ওয়ার্কশপ এবং মেরাং, সেতিউএর টুরিস্ট জেটি সহ ৭ টি নির্দিষ্ট স্থানে অভিযানটি পরিচালনা করা হয়।

  অভিযান চলাকালীন সময়ে ১৯৬ জনকে পরীক্ষা করে ৩২ জন জন অবৈধ অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন এর বিভিন্ন রুলস ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে ১৪ জন মিয়ানমার,  ৮ জন বাংলাদেশী, ১ জন মহিলাসহ ৯ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন কম্বোডিয়ার অভিবাসী।

ঐ সময় ৩ জন নিয়োগদাতা বা মালিককেও আটক করা হয় বলে তিনি জানান। পরে তাদের শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়।

আটককৃতদের সবাইকে কুয়ালা বেরাং এর আজিল ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে পরবর্তী তদন্ত করার জন্য নিয়ে যাওয়া হয়।


Article by: Md Sarowar Hossain

মালয়েশিয়ার অভিবাসন সংবাদ ও তথ্য জানতে 
আমাদের 👉

Follow me on Facebook 👉

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.