হাসপাতালে বসার চেয়ার না পেয়ে নিজের পিঠেই বসালেন গর্ভবতী স্ত্রীকে,

মোঃ সারোয়ার হোসেন (এডমিন, অভিবাসী কন্ঠ) 
তারিখঃ ০৮.১২.২০১৯
এ যেন ভালবাসার এক উৎকৃষ্ট উদাহরণ, অভিবাসী কন্ঠ 

হাসপাতালের করিডোরে স্ত্রীর জন্য বসার কোন চেয়ার পেয়ে নিজেই পিঠ বাঁকা করে চেয়ার মতো করে বসেন স্বামী, আর তার পিঠের উপরই বসেন স্ত্রী। হাসপাতালের ক্যামেরায় ধরা পড়া এমনই এক মানবিক দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।


তবে এই দম্পতির পরিচয় সঠিকভাবে না জানা গেলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিচুয়ান প্রদেশের একটি হাসপাতালে এই মানবিক ঘটনাটি ঘটে।

ও দম্পতি হাসপাতালে আসার পর চেয়ারে বসা অনেকের কাছে চেয়ার চেয়েও তা অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য কোন চেয়ার পাননি। ঐ ভিডিওতে স্বামীকে খুবই দুশ্চিন্তা করতে দেখা যায়। তার স্ত্রীর কষ্ট হচ্ছে দেখে তা সইতে না পেরে নিজেই চেয়ারের মত করে হাসপাতালের ফ্লোরে বসে পড়েন তিনি। এরপর স্বামীর পিঠের উপর স্ত্রীকে বসতে দেখা যায়৷ যা সত্যিকারের ভালোবাসার উৎকৃষ্ট উদাহরণ বলে অনেকেই মন্তব্য করেন।

এই ঘটনাটি ঐ হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে। পড়ে কেউ একজন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। যা মুহুর্তের মধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই মিলিয়ন ভিউজ হয় ভিডিওটি।

স্ত্রীর প্রতি স্বামীর এইরুপ ভালোবাসার নিদর্শন দেখে নেটিজেনরা ঐ স্বামীর প্রতি শ্রদ্ধা আর প্রসংশায় ভাসাচ্ছেন। বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য লক্ষ্য করা যায়। সত্যিকার অর্থেই এটি স্বার্থহীন ভালবাসার  একটি জলন্ত উদাহরণ বলা চলে।

সুত্রঃ অনলাইন
Featured Image Credit: AsiaWire

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.