মালয়েশিয়ার পেনাং রাজ্যে মাদক পাচারের অভিযোগে ৩ জনকে ফাঁসির আদেশ।

৩ জন মাদক পাচারকারীকে ফাঁসির আদেশ, অভিবাসী কন্ঠ

Report : ফারহান ইশতিয়াক তাসিন  (মালয়েশিয়া) 

চার বছর আগে মালয়েশিয়ায় মেথামফেটামিন নামক এক প্রকার ড্রাগ পাচারের জন্য উচ্চ আদালত   ২ জন ইরানিসহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছিল।


আজ মালয়েশিয়ার পেনাং রাজ্যের জর্জটাউনে বিচারক দাতুক আখতার তাহির অভিযুক্ত জে. বালাকৃষনান (৬৩), ইরানিয়ান মোঃ আব্বাসী ইউনুস(৩৭) এবং সৈয়দ মহসিন নামাজিকিভাজ সৈয়েদেরাজ (৩১) এর বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলা দায়ের করে এই সাজা প্রদান করা হয় তবে এই মামলার অপর আসামি লাচেমি দেবি (৫৬) কে মাদকের সাথে কোন যোগসূত্রতা নেই বিধায় তাকে খালাস দেয়া হয়।

মামলার সমস্ত তথ্য প্রমান সঠিক এবং অভিযুক্তদের স্বীকারোক্তির মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করা হয়।
অতএব উক্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করে।

গত ২০ আগস্ট ২০১৫ তে পেরিদুস্তারিয়ান কেচিল, তামান শ্রী রামবাই,সেবেরাং এবং পেরাই তেংগাহ এলাকায় তাদের সবার বিরুদ্ধে মাদক পাচার করার অভিযোগ আনা হয়।

তাদের বিরুদ্ধে বিপজ্জনক ওষুধ আইন আইনের ৩৪ বি (১) (ক) এর আওতায় অভিযুক্ত করা হয়েছিল, যা একই আইনের ধারা ৩৯ বি (২) এর অধীনে শাস্তিযোগ্য এবং দণ্ডবিধির ৩৪ অনুচ্ছেদের সাথে একত্রে পড়া হয়।

তিনি বলেন এই আইনে মৃত্যু দন্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এবং যদি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না দেয়া হবে তবে রোতান বা বেত্রাঘাত করার দায়বদ্ধতা রয়েছে।

তথ্যসূত্রঃ বারনামা মালয়েশিয়া 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.