এবার লুঙ্গি পড়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করলেন একদল শিক্ষার্থী, অভিবাসী কন্ঠ।

লুঙ্গি পড়ে ক্লাস করেন নোবিপ্রবির ছাত্ররা


কৃষি নির্ভর দেশ বাংলাদেশ। মাঠ পর্যায়ের কৃষকগনই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কৃষকরা তাদের মূল্যায়ন পায়না। এই পেশার নেই কোন মূল্যায়ন। রাতদিন গাধার মতো খাটুনির বিনিময়ে মূল্যবান ফসল উপহার দিয়েও জোটেনা প্রাপ্য সম্মানটুকু।

এবার সেই কৃষক'দের সম্মান জানাতে লুঙ্গি পড়া অবস্থায় ক্লাস রুমে এসে ক্লাস করলেন একদল ছাত্র। গত রবি'বার নোয়া'খালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব'বিদ্যালয়ের (নোবি'প্রবি) কৃষি বিভা'গের শেষ বর্ষের ছাত্ররা লুঙ্গি পরিধান করে ক্লাসে আসেন।

জানা যায়, ক্যাম্পাস লাইফের শেষ ক্লাসকে স্মর'ণীয় করে রাখতে নোবি'প্রবি কৃষি বিভাগের ৪র্থ ব্যাচ নেয় এক ব্যতিক্রমী উদ্যোগ। বাঙালির ঐতিহ্য এবং কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কৃষক ও কিষাণী'দের প্রতি সম্মান জানিয়ে মেয়েরা শাড়ি এবং ছেলেরা লুঙ্গি পরে গামছা মাথায় বেঁধে বিশ্ব'বিদ্যালয় জীবনের শেষ ক্লাস করেন।

ক্লাস শেষে সবাই সেই সাজেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরেছেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করেন তোলেন পুরো ক্যাম্পাস।


এ বিষয়ে কৃষি বিভাগের শিক্ষার্থী মো. আল আমীন আকাশ বলেন, ‘বিশ্ব'বিদ্যালয়ের শেষ ক্লাস আসলেই খুব আবেগঘন সময়, এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চেয়ে'ছিলাম ভিন্নরকম কিছুর মাধ্যমে। তা ছাড়া আমাদের পঠিত বিষয় কৃষি, তাই এর সঙ্গে সাম'ঞ্জস্য রেখে এবং এই কৃষিকে বাঁচিয়ে রাখতে যারা অক্লান্ত পরি'শ্রম করছে তাদের প্রতি সম্মান জানা'তেই আমরা এই ধরনের পোশাক বেছে নিয়েছি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.