অবৈধদের টার্গেট করে পেনাংয়ে চলন্ত বাসে ইমিগ্রেশন চেকিং, রাস্তায় জেপিজে দিচ্ছে রোড ব্লক
![]() |
| চলন্ত বাসে ইমিগ্রেশন অভিযান |
মালয়েশিয়ার পেনাং রাজ্যে আজ ইমিগ্রেশন বিভাগ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অন্যান্য দিনের মত আজও একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানটির মূল উদ্দেশ্য ছিল বাসে বা গাড়িতে যে অবৈধ অভিবাসী চলাফেরা করেন তাদের ধরার জন্য। ইমিগ্রেশন পুলিশের ধারণা যে অবৈধ অভিবাসীরা
কুয়ালালামপুর সাধারণত বাসে বিশেষ করে রাত্রিবেলা যাতায়াত করেন। মালয়েশিয়া পুলিশ বাহিনী পিডিআরএম, জেপিজে এবং আরও ২টি সংস্থা এই অভিযানে যোগ দেয়। পেনাং এর সিমপাং আম্পাত এর নর্থ টোল প্লাজার সামনে হাইওয়ে রোডে চলন্ত কুয়ালালামপুর ও অন্যান্য প্রদেশ অভিমুখী বাস, কার, ও অন্যান্য গাড়ি থামিয়ে মোট ০১০৪ জনকে পরীক্ষা করে ইমিগ্রেশন কর্মকর্তারা। পরে সেখান থেকে
৮ জন অবৈধকে গ্রেফতার করে, সেখানে একজন বাংলাদেশীও রয়েছেন। তাদেরকে আরও তদন্ত ও বিচারের জন্য অভিবাসন আইন অনুযায়ী ডিটেনশন ক্যাম্পে প্রেরন করা হয়েছে।


No comments