গোপনে বিদেশী শ্রমিকদের অবস্থান, কর্মস্থলের তালিকা করছে ইমিগ্রেশন এর বিশেষ টিম


ইমিগ্রেশন এর একটি টিম

অবৈধদের দেশে ফেরত যাওয়ার সুযোগ শেষ হওয়ার পর থেকেই পুরো মালয়েশিয়া জুড়ে ব্যাপক ধড়-পাকড় চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।  বিদেশি শ্রমিকরা পালানোর সব রাস্তা যেন বন্ধ হয়ে যাচ্ছে। মালয়েশিয়ার প্রায় প্রত্যেকটি প্রদেশে চিরুনি অভিযান চালানো হচ্ছে।  পেনাং রাজ্যে সবচেয়ে বেশি অপারেশন পরিচালনা করছে ইমিগ্রেশন।  প্রতিটি প্রদেশে অবৈধ ও অভিবাসী শ্রমিকদের

অবস্থান, বাসস্থান, কর্মস্থল এবং যাতায়াতের রাস্তাগুলো শনাক্ত ও তালিকাবদ্ধ করতে কাজ করছে ইমিগ্রেশন বিশেষ টিম। ইমিগ্রেশন থেকে যাদের দায়িত্ব দেয়া হয়েছে, ঠিকানা সমূহ তালিকা করার জন্য। আর এইসব তথ্য অনুযায়ী একের পর এক অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন ও যৌথ বাহিনী।  পাশাপাশি স্থানীয় নাগরিকদের প্রতিও আহ্বান জানানো হয়েছে অবৈধদের অবস্থান সম্পর্কে ইমিগ্রেশনকে অবহিত করার জন্য। সম্প্রতি ইমিগ্রেশন ওয়েবসাইটে গোপনে

তথ্য দেয়ার জন্য একটি অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরাও বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ইমিগ্রেশনকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। এর জন্য পুরো মালয়েশিয়া জুড়ে সামাজিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে প্রশাসন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.