তাৎক্ষণিকভাবে চীন থেকে শ্রমিক নিয়োগে বন্ধের সিদ্ধান্ত মালয়েশিয়ার, অভিবাসী কন্ঠ

Add caption

মালয়েশিয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরপরই চীন থেকে শ্রমিক নিয়োগে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়ার  সারাওয়াক ইমিগ্রেশন। গতকাল ২৭ শে জানুয়ারী সোমবার, বিকেলে একটি বৈঠকের পর রাজ্য দুর্যোগ ত্রাণ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এটা করা হয়। যেখানে তাৎক্ষণিকভাবে চীনের সংক্রমণ

 প্রভাব ঠেকাতে চীনের নাগরিকদের নিষিদ্ধ করা হয় এবং সারাওয়াক রাজ্যে প্রবেশের সকল গেইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আসার পদ্ধতি চালু করা হয়। এই নিষেধাজ্ঞা জারির নোটিশ সংশ্লিষ্ট প্রয়োগকারী সংস্থাগুলোর নিকট পাঠানো হয়েছে। ২৬শে জানুয়ারী চীনের হুবেই প্রদেশের

একজন মহিলা বাসিন্দা সারাওয়াক আসেন যার শরীরে করোনাভাইরাসের লক্ষ্মণগুলো দেখা দিয়েছিল। পরে তাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। তার একটি টেস্ট কুয়ালালামপুর এর একটি ল্যাবে পাঠানো হয়, এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তথ্যসূত্রঃ- দি স্টার অনলাইন 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.