চীনের পর্যটকদের ভিসা এবং মালয়েশিয়ায় প্রবেশ স্থগিত করার নির্দেশ মাহাথির এর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির বিন মোহাম্মদ 

গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ তুন মাহাথির মোহাম্মদ এক বিজ্ঞপ্তিতে বলেন, চীনের পর্যটকদের ভিসা এবং মালয়েশিয়ায় প্রবেশ আপাতত স্থগিত করা হয়েছে, বিশেষ করে উহুন এবং হুবেই রাজ্য থেকে আসা পর্যটকদের ভিসাও বন্ধ করা হয়েছে। এক্ষেত্রে ই এন্ট্রি, ইন এরাভাইল ভিসা, ই ভিসা এবং ম্যানুয়াল ভিসা দেয়া বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, করোনা ভাইরাস নিয়ে কোন ব্যক্তি দল বা বিশেষ কোন শ্রেনির মানুষ যেন কোন ধরনের মিথ্যা খবর প্রচার না করে সে বিষয়ে তিনি কড়াকড়ি আরোপ করেন৷  তিনি আরও জানান এখনো এই ভাইরাসটি চরম আকারে ধারণ করেনি, তবে অধিক সচেতনতার মাধ্যমে এই

ভাইরাসের মোকাবেলা করবে মালয়েশিয়া। দেশের সকল প্রবেশপথ গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা নেয়া হয়েছে।  ইতিমধ্যে যেসব সংক্রমিত রোগি শনাক্ত করা হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে রাখা হচ্ছে। পুরো মালয়েশিয়াতে যেন না ছড়িয়ে যায় সেদিকে জনসাধারণের উদ্দেশ্য সচেতন হওয়ার জন্যও তিনি জোর দেন৷

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.