যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বলেন মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখনই। মাহাথির মোহাম্মদ

ইরানের জেনারেল কাশেম সোলাইমানি হত্যার বিরুদ্ধে সমগ্র মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রুপকার প্রধানমন্ত্রী ডাঃ তুন মাহাথির মোহাম্মদ।  এসময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমরা মুসলিম জাতিরা এখন আর নিরাপদ নেই। মুসলিম দেশগুলো এখন     চরম হুমকির মুখে। এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। তিনি জেনারেল নিহত কাশেম সোলাইমানিকে "অমর" বলে ঘোষণা করেন। আজ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশিত করেছে।   এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইরানি দূতাবাসের বাইরে নারীসহ অর্ধশতাধিক মানুষ জড়ো হয়ে     যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে বলে জানা গেছে।

প্রতিবেদনঃ এডমিন প্যানেল, অভিবাসী কন্ঠ।
তারিখঃ ০৮/০১/২০২০

ইরানের জেনারেল কাশেম সোলাইমানি হত্যার বিরুদ্ধে সমগ্র মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রুপকার প্রধানমন্ত্রী ডাঃ তুন মাহাথির মোহাম্মদ।  এসময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমরা মুসলিম জাতিরা এখন আর নিরাপদ নেই। মুসলিম দেশগুলো এখন

চরম হুমকির মুখে। এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। তিনি জেনারেল নিহত কাশেম সোলাইমানিকে "অমর" বলে ঘোষণা করেন। আজ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশিত করেছে।
এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইরানি দূতাবাসের বাইরে নারীসহ অর্ধশতাধিক মানুষ জড়ো হয়ে

 যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ড্রোন হামলার মাধ্যমে কাশেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক আইন লংঘন করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের এই ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে। মাহাথির বলেন, মার্কিন বাহিনীর এই হামলা সন্ত্রাসবাদকে আরও উসকে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ তুন মাহাথির।  পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১০ ইরানি মালয়েশিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত আছেন। সম্প্রতি ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি নিয়ে মন্তব্য করায় বিজেপি সরকারের তুমুল সমালোচনার শিকার হয়েছেন তুন মাহাথির।  ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাহাথিরকে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তথ্যসূত্রঃ রয়টার্স অনলাইন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.