সিঙ্গাপুর প্রবাসীদের করোনা ভাইরাস আতংকে দিন কাটছে, মালয়েশিয়া মারাত্মক হুমকির মুখে
![]() |
| করোনা ভাইরাস আতংকে সিঙ্গাপুর প্রবাসীরা |
প্রান ঘাতী করোনা ভাইরাস (2019-nCoV) এর প্রকোপ ধীরে ধীরে বেড়ে বর্তমানে সিঙ্গাপুরকেও গ্রাস করে ফেলেছে, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৫০ এর কাছাকাছি। মালয়েশিয়ায় অবস্থানকারী বাংলাদেশের প্রবাসীরা খুবই আতংকের মধ্যে রয়েছেন। কারণ এই ভাইরাসের প্রভাব ফেলেছে পুরো সিঙ্গাপুর জুড়ে। এদিকে সিঙ্গাপুরে বহু মালয়েশিয়ান নাগরিক চাকরির সুবাদে প্রতিদিন যাতায়াত বা সেখানে অবস্থান করতে হচ্ছে। মালয়েশিয়ান কর্মীরা সহ অন্যান্য দেশের কর্মীরাও আছে শংকার মাঝে৷
সিঙ্গাপুরে বসবাসকারী মালয়েশিয়ানদের অনেকেই এই প্রাদুর্ভাব হওয়ার কারণে বিপাকে পড়েছিলেন এবং তাদেরকে বিনা বেতনের ছুটিতে মালয়েশিয়া যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। তানজং পাগরের একটি ফরাসি রেস্তোঁরায় কর্মরত শেফ শাহরান আরিফ (৫২) বলেছেন, সিঙ্গাপুরের নাগরিকগণ নিজেদের মধ্যে আতংকিত হওয়ার কারণে মালয়েশিয়ানসহ অন্যান্য দেশের কর্মীরাও অস্বস্তি বোধ করতে শুরু করে।
গতকাল ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশী আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ঐ শ্রমিক চীনে যাতায়াতও করেননি। সিঙ্গাপুরে থাকা ভাইরাস সংক্রমিত নাগরিকদের সংস্পর্শে আসার কারণে তাকে এই মরণঘাতী ভাইরাস সংক্রমিত করেছে বলে যানা যায়। সিঙ্গাপুরে বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দ্রুত সিঙ্গাপুর, মালয়েশিয়া বাংলাদেশ সহ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। এতে সিঙ্গাপুরে অবস্থানকারী শ্রমিকরা খুব আতংকের মধ্যে রয়েছেন। অনেকেই জীবণবাজী রেখে চাইনিজদের সাথে কাজে যাচ্ছেন।


No comments