ভারতের পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ইমিগ্রেশনে ধরা খেল ২ বাংলাদেশী


গেল শুক্রবার ভারতের ইমিগ্রেশন কর্মকর্তারা ভারতের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়াগামী ২ বাংলাদেশীকে আটক করেছিলেন। ঐ ২জিন বাংলাদেশী ভারতে গিয়ে দালালদের মাধ্যমে ভারতের পাসপোর্ট তৈরি করে মালয়েশিয়া যাওয়ার সময় ভারতের ইমিগ্রেশন চেকিংএ ধরা পড়েন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে যিনি গেল বছরের আগস্টে ভিজিট ভিসায় ভারতে গিয়েছিলেন।  তার নাম তিউয়াল বড়ুয়া দাস অর্নব (২১)। তিনি চট্টগ্রামের বাসিন্দা।

অর্নব ভারতের একজন এজেন্টের সাথে যোগাযোগ করেন ঐ এজেন্ট তাকে নকল আইডিসহ ভারতীয় পাসপোর্ট দিয়েছিলেন তারপর মালয়েশিয়ার ভিসা পাওয়ার আগ মুহুর্ত পর্যন্ত তিনি অর্নবকে নাগপুরের একটি বাসায় কিছুদিন অবস্থান করতে বলেন।
এরপর অর্নবের মালয়েশিয়া ভিসা ইস্যু হওয়ার পর মালয়েশিয়া ফ্লাইট ডেট ঠিক করেন। ফ্লাইটের আগে বেঙ্গালুরু বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন কর্মকর্তার কাছে ভারতীয় পাসপোর্ট দিলে, ইমিগ্রেশন কর্মকর্তা সন্দেহ করেন। তারপর তাকে ভালোভাবে চেক করা হলে তিমি ধরা পড়েন। জিজ্ঞাসাবাদ করা হলে ইমিগ্রেশন কর্মকর্তার কাছে অর্নব ঘটনাটি স্বীকার করেন।

এদিকে একই দিনে ২৮ বছর বয়সী একেল বড়ুয়া রায় তন্ময় নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল যিনি একইভাবে ভারতের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া রওনা দিচ্ছিলেন। তবে ঐই ব্যক্তি ভারতে কোন বৈধ ভিসা নিয়ে প্রবেশ করেননি। সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং কলকাতার একজন দালালের মাধ্যমে ভারতের পাসপোর্ট বানিয়েছেন বলে স্বাইকার করেন। 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.