সিঙ্গাপুরে আরও ২ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া ঝুঁকির মুখে



দিনে দিনে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। আক্রান্তের সংখ্যায় সিঙ্গাপুর রয়েছে ২য় স্থানে। সিঙ্গাপুরে আরও ৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যার মধ্যে ২ জন বাংলাদেশী রয়েছেন। এর আগে সিঙ্গাপুরে অবস্থানকারী দুই বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আতংকিত হন প্রবাসে থাকা সবাই। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে আক্রান্তের সংখ্যা  সংখ্যা বেড়ে চারে দাঁড়াল। সিঙ্গাপুরে এই পর্যন্ত ৫৮ জন আক্রান্ত হয়েছে।


সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্র'ণালয়ের বরাত দিয়ে দি স্ট্রেইটস টাইমস পত্রিকা বৃহস্পতিবার আরও ৮ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশ করা হয়। এদের মধ্যে আক্রান্ত দুই বাংলাদেশী শ্রমিকের বয়স ৩০ ও ৩৭ বছর। ২ জনই সেলেটার অ্যারো'স্পেসের হাইটসে কাজ করেন। এর আগে যে দুই বাংলাদেশী আক্রান্ত হয়েছিলেন, তাদের কর্মস্থলও একই জায়গায়। অর্থাৎ একই এলাকার ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।


বাংলাদেশি একজন গত ৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থ ছিলেন, পরীক্ষায় বৃহস্পতিবার তার দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। আগে আক্রান্ত দুই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এই বাংলাদেশি। তিনি বলছেন, অসুস্থ হওয়ার পর থেকে তিনি ক্যাম্পবেল লেইনের ভাড়া বাসার মধ্যেই ছিলেন।

সিঙ্গাপুরে নতুন যে আটজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের কারও সাম্প্রতিক সময়ে চীনে যাওয়ার ইতিহাস নেই, যে দেশটির উহান শহর থেকে নভেল করোনাভাইরাস ছড়িয়ে আতঙ্কের জন্ম দিয়েছে বিশ্বব্যাপী।

আক্রান্ত আটজনকে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশনাল ডিজিজেসে আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দি স্ট্রেইটস টাইমস। এই আটজনের মধ্যে পাঁচজন একটি গির্জায় গিয়ে ভাইরাস সংক্রমণের শিকার হন বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই সিঙ্গাপুরি, এর মধ্যে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির একজন অধ্যাপকও রয়েছেন।


পূর্ব এশিয়ার দ্বীপ দেশ সিঙ্গাপুরে সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.