এবার থাইল্যান্ডের এক সেনাকর্মকর্তা ফেসবুক লাইভে এসে এলোপাথাড়ি গুলি চালান, ১২ জন নিহত

থাইল্যান্ডে সেনাকর্মকর্তার এলোপাথাড়ি গুলি 
j
থাইল্যান্ডের কোরাট শহর এলাকায় এক সেনা কর্মকর্তা হঠাৎ এলোপাথাড়ি গুলি ছুড়লে কমপক্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। আজ শনিবার ৮ই ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটেছে। থাই সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থানাইয়া ক্রিয়াটিসার্নের বরাত দিয়ে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে।
j
একটি প্রতিবেদনে তারা জানায় যে, প্রথমে ঐ ঘাতক তাদের ক্যাম্পে তার কমান্ডারের উপর গুলি করেন। এরপরই আরও ২জন সহকর্মীকেও গুলি করেন তিনি। পরে তিনি মুনাং জেলার একটি শপিং মলে ঢুকে গুলি ছুড়তে থাকেন।

গুলি ছুড়তে ছুড়তে তিনি ফেসবুকে লাইভে এসে সেল্ফি মুডে এগিয়ে যাচ্ছিলেন। তবে এই লাইভটি কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল তার মোবাইলে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে।  এখন পর্যন্ত ঠিক কতঅজিন হতাহত হয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি। j

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.