মালয়েশিয়ার পাহাংয়ে এসিড নিক্ষেপে ঝলসে গেছে এক মালয়েশিয়ান। অভিবাসী কন্ঠ।


গত ২৪/০২/২০১০ তারিখে মালয়েশিয়ার পাহাং এর কুয়ান্তান ক্রাউন কোর্ট এলাকার একটি বাড়ির সামনে এক মালয়েশিয়ানকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় এক দূর্বিত্ত।

ঐ এসিড নিক্ষেপকারী অভিযোগকারীর বাড়ির সামনে একটি উপহার বক্স তার স্বামীকে দেয়ার জন্য একজন ডেলিভারিম্যান এর ভান করে আসে। তারপর ঐ এসিড নিক্ষেপকারী তাকে বিভিন্ন কথা বলে উপহারটি রিসিভ করতে বলে। যখন উপহারটি নিয়ে ঘরে

ফিরছিল ঠিক সেই সময়ে পেছন থেকে এসে আচমকা এসিড নিক্ষেপ করে তার মোটরবাইকটি নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটির ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এসিডে ঝলসে যাওয়া ঐ ব্যাক্তির স্ত্রী স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ করার পর মামলাটি তদন্ত করার জন্য এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.