ও'সি সাহেব বললেন, আমাকে স্যার বলে ডাকবেন না, আমি প্রজাতন্ত্রের কর্মচারী, দেখুন বিস্তারিত।


গত কয়েক'দিন আগে একটি সম্পুর্ন ভিন্ন'রকম খবরের শিরোনাম হয়েছিলেন রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, পিপিএম। দৌলতদিয়া যৌন'পল্লীর এক যৌন'কর্মীর জানাজা-দাফন ও কুলখানি করে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসেন তিনি। বড় বড় আন্তর্জাতিক মিডিয়া এ নিয়ে সংবাদ প্রকাশ করে। কারণ ওই যৌনপল্লীর যৌনকর্মীদের কখনো দাফন-কাফন করা হতো না। ব্যক্তিগত এমন উদ্যোগের কারণে প্রশংসা ও বাহবা পেয়েছেন সারাদেশের মানুষের কাছ থেকে।

তবে এবার তিনি নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টানিয়ে আবারও ব্যাপকভাবে আলোচনায় এসেছেন। চলতি মুজিববর্ষে পুলিশের স্লোগান হল-ঃ "মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" আশিকুর রহমান যেন বিষয়টিকে বাস্তবে পরিণত করলেন। গোয়ালন্দঘাট থানার ফেসবুক আইডিতে নিজের অফিস কক্ষের দরজার সামনে টাঙানো একটি

ব্যানারের ছবি তুলে পোস্ট করেন তিনি। যাতে লেখা আছে, 'মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ইহা একজন গণকর্মচারীর অফিস। যে কোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। ওসি’কে স্যার বলার দরকার নাই।

এ বিষয়ে ওসি আশিকুর  সংবাদ মাধ্যমকে বলেন, 'আমি তো প্রজাতন্ত্রের কর্মচারী। আমি তো বলব এটাই হওয়া উচিত। জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং, জনগনকে সেবা করাই আমাদের কাজ।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.