অবশেষে গোপন তথ্য ফাঁস হয়ে গেল, করোনাভাইরাসে চীনে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার


মরণঘাতী করোনাভাইরাসে আতংকে রয়েছে পুরো বিশ্ব। এই ভাইরাসের কারণে অন্যান্য দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে পড়েছে চীন। অন্যতম বানিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত চীন আজ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। চীনের সরকারি হিসেবমতে মরণঘাতী করোনা'ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রা'ন্তের সংখ্যা ২৮ হাজার ১৮ জন।

কিন্তু প্রথম থেকেই চীনের গণ'মাধ্যমগুলো থেকে করোনা' ভাইরাসের মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে বলে অভি'যোগ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর সঠিক সংখ্যা জানালে চীনজুড়ে আতঙ্ক বেশি ছড়িয়ে পড়বে এমন যুক্তি'তেই সঠিক তথ্য জানাচ্ছে না চীন সরকার। এমন অভি'যোগের মধ্যে নতুন এক তথ্য দিল চীনের একটি প্রযুক্তি' প্রতিষ্ঠান টেন'সেন্ট। সংবাদমাধ্যম ‘তাইওয়ান নিউজ’ তাদের প্রতিবেদনে বলেছে, মনে হচ্ছে, অসতর্ক'ভাবে এমন তথ্য প্রকাশ করেছে টেনসেন্ট। প্রকাশিত সংখ্যা এ ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সরকারি পরি’সংখ্যানের চেয়ে অনেক বেশি।

সম্প্রতি টেনসেন্ট তাদের ওয়েবসাইটে ‘'এপিডেমিক সিচুয়েশন ট্র্যাকার’'নামে একটি পেজ খোলে। এতে ফেব্রুয়ারির ১ তারিখ প্রকা'শিত পর্যন্ত চীনে নভেল করোনা' ভাইরাসে আক্রান্তের পরিংখ্যান তুলে ধরা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী, করোনা' ভাইরাসে সন্দেহ'ভাজন আক্রান্ত হিসেবে চীনে ৭৯ হাজার ৮০৮ জন শনাক্ত করা হয়েছে যা সরকারি হিসেবের চেয়ে ৪ গুণ বেশি।

টেনসেন্টর দাবি, করোনা' ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২৬৯ জন। আশ্চর্যজনক'ভাবে এখানে মৃতের সংখ্যা উল্লেখ করা হয় ২৪ হাজার ৫৮৯। ওই প্রতি'বেদনে আরও বলা হয়েছে, নেটিজেনরা লক্ষ্য করেছেন যে, সরকারের পক্ষ থেকে ঘোষণা পর এ পর্যন্ত তিনবার করোনাভাইরাস নিয়ে তারা উচ্চতর পরিসংখ্যানের পোস্ট দিয়েছে।

কারও কারও ধারণা অভ্যন্তরীণ সমস্যার কারণে এমনটা করা হচ্ছে, কেউ আবার মনে করছেন প্রকৃত পরিস্থিতি তুলে ধরার জন্য এমন তথ্য প্রকাশ করা হচ্ছে। ‘টেনসেন্টে’র পক্ষ থেকে এখন পর্যন্ত অবশ্য কেউ এই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।

তবে এমন তথ্য দেয়ার কিছুক্ষণ পরই তথ্য সংশোধন করে নেয় ওয়েব'পেজ কর্তৃপক্ষ। এরপরই সরকারি হিসাবটি লিখে দেয়া হয় সেখানে। কিন্তু এরইমধ্যে ওয়েবপেজের আগের পরিসংখ্যানটির স্ক্রিনশট করে নিয়ে নেয় অনেকে। বিষয়টি নিয়ে রীতিমতো ঝড় বইছে বিশ্বজুড়ে। উহান থেকে ছড়িয়ে যাওয়া নভেল করোনাভাইরাস বিষয়ে ওয়েবপেজের এই পরিসংখ্যান নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিষয়টি ভুল নাকি টেনসেন্টের তথ্য ফাঁস, এমন প্রশ্নই এখন চলছে নানা মহলে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.