গতরাতে এপার্টমেন্ট বাসায় সবচেয়ে ভয়াবহ অভিযান, ১৫৫ জন অভিবাসী আটক করেছে ইমিগ্রেশন।
![]() |
| বছরের সবচেয়ে বড় ইমিগ্রেশন অভিযানেরর চিত্র |
গতকাল রাতে চলতি বছরের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
২০০ ইমিগ্রেশন ও ৯ জন জেপিএন কর্মকর্তা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেছে। এই অভিযান মালয়েশিয়ার পেতালিং জায়ার আরা দামানসারা এলাকার ভিসতা আরা এপার্টমেন্টে চালানো হয়। একটি এপার্টমেন্টসে বিপুল পরিমাণে বিদেশী বসবাস করার কারণে ইমিগ্রেশন
j
অফিসারদেরকে পরিস্থিতি সামাল দিতে অনেক বেগ পেতে হয়েছে। বিভিন্ন দেশের সর্বমোট ৩৫২ জন অভিবাসীকে যাচাই-বাছাই করে ১৫৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ইমিগ্রেশন কর্মকর্তাগন।
এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইন্দোনেশিয়ার নাগরিক ১৩০ জন, নেপালের ৮ জন, মায়ানমার ৪ জন এবং বাংলাদেশী ৪ জন রয়েছে। এই অভিযানটি সরাসরি
j
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এর প্রধান দাতুক খাইরুল জাইমি বিন দাউদ নেতৃত্ব দিয়েছেন। তিনি অভিযান শেষে জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করার দিন শেষ, বিদেশিরা ইমিগ্রেশনের নিয়ম কানুন ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। আমরা চাই দেশে যেন কোন অবৈধ অভিবাসী না থাকে এবং ইমিগ্রেশন নিয়মের বাইরে কোন অভিবাসী অবস্থান না করে।


No comments