মালয়েশিয়াতে করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে হাসপাতালের টয়লেটে আত্মহত্যা করেছেন এক মালয়েশিয়ান নাগরিক।

মালয়েশিয়া সেরডাং হাসপাতালে একজন প্রবীণ নাগরিক ওয়ার্ড ডি এর টয়লেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। হাসপাতালের সুত্রে জানা যায় ঐ প্রবীণ

লোকটি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হয়ে নিজেকে হত্যা করার চেষ্টা চালিয়েছেন।
সেপাং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিপি ওয়ান কামারুল আজরান ওয়ান ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা আক্রান্ত বয়স্ক ব্যক্তিকে কর্তব্যরত নার্সের কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই নার্স গতকাল সন্ধা ৭ টা ৪০ মিনিটে লোকটির মৃত্যুর খবর থানায় ফোন করে জানিয়েছিলেন। হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে,

করোনার লক্ষ্মণ অনুভব হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে এলে তার কোভিড-১৯ টেস্ট করার পর রেজাল্ট পজিটিভ আসে। এদিকে রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তার মাঝে চরম হতাশা ও শংকার জন্ম নিয়েছিল। অতিরিক্ত কাশি ও শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা খুব বেশি হওয়ায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। লোকটি সুযোগ বুঝে সবার চোখ ফাঁকি দিয়ে ওয়ার্ডের টয়লেটে গিয়া আত্মহত্যা করেন। পুলিশ এখন ময়না তদন্তের নির্দেশ দিয়েছে এবং রোগীর পরিবারের লোকজনের সাথে কথা হাসপাতালের সমস্ত তথ্য রেকর্ড করেছে।
সকল ধরনের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে ও ভাইরাস প্রতিরোধী পোশাক পড়ে ঐ ব্যাক্তির ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশ জানায় লাশটি এখনো হাসপাতালেই রয়েছে
আরও পড়ুন
👇
মালয়েশিয়াতে সেনাবাহিনী ও পুলিশ অভিযানে ৪৮ ঘন্টায় বাংলাদেশীসহ ৪০০ জন গ্রেফতারঃ ইসমাইল সাবরি।👇
কোম্পানি মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলেই ব্যবস্থা নেবে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান
👇
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপমন্ত্রীদের ২ মাসের বেতন কেটে করোনা ফান্ডে জমা দেয়ার ঘোষণা।
👇
মালয়েশিয়াতে করোনায় ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হবে না, একি বললেন স্বাস্থ্য মহাপরিচালক নুর হিশাম।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.