মালয়েশিয়াতে সবার জন্য দারুন সুযোগ, আগামী ১ এপ্রিল থেকে প্রতিদিন বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবে গ্রাহকে, বিস্তারিত দেখুন

মালয়েশিয়ায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ মেনে চলে ঘরে থাকার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে গ্রাহকদেরকে প্রতিদিন ১ জিবি

 করে ইন্টারনেট ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার যোগাযোগ এবং মাল্টিমিডিয়া কমিশন। মালয়েশিয়া বড় চারটি মোবাইল অপারেটর   (ডিজি, সেলকম, ম্যাক্সিস, ইউ মোবাইল) এর সকল পোস্টপেইড এবং প্রিপেইড গ্রাহকগণ এই সুবিধা পাবে। কমিশন আজ এক বিবৃতিতে জানায় দেশের সকল গ্রাহকেরা সকাল ৮ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ১ জিবি হাইস্পিড ইন্টারনেট সেবা পাবে একদম বিনামূল্যে। কিভাবে এই বিনামূল্যের ইন্টারনেট ব্যবহার করা যাবে সে সম্পর্কে  ইতিমধ্যেই সকল মোবাইল অপারেটর গ্রাহকদেরকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দিয়েছে।

এছাড়াও এই সুবিধা নিতে চাইলে *১১৮*৬# এবং *১১৮*৭# ডায়াল করে এই অফারটি সচল করে নিতে পারবেন। উল্লেখ্য যে, আগামী ১লা এপ্রিল থেকে যতদিন লকডাউন আদেশ কার্যকর থাকবে ততদিন এই সুবিধা পাবে মালয়েশিয়ায় বসবাসকারী লোকজন।

এছাড়া অন্যান্য বিশেষ প্যাকেজগুলির মধ্যে জাতীয় সঙ্কট প্রস্তুতি এবং প্রতিক্রিয়া কেন্দ্র, জাতীয় অপারেশন ম্যানেজমেন্ট সেন্টার এবং প্রাদেশিক স্বাস্থ্য বিভাগগুলিতে বিনামূল্যে কল করার সুবিধা দেয়া হয়েছে। কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ নাগরিকদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন গতকাল ঘোষণা করেছেন যে, সর্বমোট ৬০০ মিলিয়ন রিঙ্গিতের বিশেষ অর্থনৈতিক বাজেটের মধ্যে ২৫০ বিলিয়ন দেশের জনগনের অর্থনৈতিক উন্নয়ন ও চলমান সংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহন করা হয়েছে। হাসপাতাল, সরকারী সংস্থা, প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়া সেন্টারগুলির মতো গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নেটওয়ার্ক কভারেজ এবং সক্ষমতা বাড়ানোর জন্যও বরাদ্দ দেওয়া হয়েছে।

এমসিএমসি (MCMC) আত্মবিশ্বাসী ছিল যে এই উদ্যোগগুলি কোভিড-১৯ এর আক্রমণ দ্বারা ক্ষতিগ্রস্থ মানুষের বোঝা কমিয়ে আনতে সাহায্য করবে এবং সার্বিকভাবে জনগণের জন্য প্রতিদিনের কাজগুলি দক্ষতার সাথে পরিচালনার জন্য নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে।

 এদিকে, মালয়েশিয়া কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া কমিশন আরও বলেছে যে, সকল পোস্ট ও কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো পন্য ডেলিভারিতে ১৫ই এপ্রিল থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত প্রতি কেজি ৫ রিঙ্গিতে কোন ভ্যাট ছাড়াই গ্রাহকদের সেবা প্রদান করতে পারবে। সকল সুবিধা দেশের অভ্যন্তরীণ ডেলিভারিতে প্রযোজ্য হবে।

আরও পড়ুন
👇
মালয়েশিয়াতে সেনাবাহিনী ও পুলিশ অভিযানে ৪৮ ঘন্টায় বাংলাদেশীসহ ৪০০ জন গ্রেফতারঃ ইসমাইল সাবরি।
👇
কোম্পানি মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলেই ব্যবস্থা নেবে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান
👇
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপমন্ত্রীদের ২ মাসের বেতন কেটে করোনা ফান্ডে জমা দেয়ার ঘোষণা।
👇
মালয়েশিয়াতে করোনায় ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হবে না, একি বললেন স্বাস্থ্য মহাপরিচালক নুর হিশাম।

প্রতিটি ডাক এবং কুরিয়ার সার্ভিসগুলো অত্যাধুনিকভাবে নগদ ব্যবস্থা ছাড়াই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে  উদ্যোক্তাদের। দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রদান করা হবে।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.