আলহামদুলিল্লাহ মালয়েশিয়া ৩২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেখুন আজকের সর্বশেষ আপডেট।

মালয়েশিয়াতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা যেন কমছেইনা। সাথে সাথে প্রতিদিনই আসছে মৃত্যুর খবর যা মালয়েশিয়ায় বসবাসরত নাগরিকদের মনে গভীর ভয় শংকার জন্ম নিয়েছে।  দিন দিন এমন অবস্থা হচ্ছে যে পরিস্থিতি

ভয়ানক পর্যায়ে চলে গেছে, হাসপাতালে রোগীর চিকিৎসা ও করোনা টেস্ট করতে হিমশিম অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসা সেবার কোন ত্রুটির রাখা হয়নি তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় ৬ হাজার রোগী চিকিৎসা দেয়ার অগ্রিম ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে প্রতিদিন আক্রান্তের খবর প্রকাশ করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নতুন আরও ১৫৯ জন

করোনায় আক্রান্ত হয়েছে যার ফলে মোট আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত ২৩২০ জনে এসে পৌঁছেছে। আজ আরও বেশকিছু করোনা টেস্ট করা হয়েছে যার ফলাফল এখনো অপেক্ষমাণ রয়েছে। এদিকে, ৭২ জনকে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে যার মধ্যে ৫৪ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় তীব্রভাবে

আক্রান্ত। শ্বাসপ্রশ্বাসের জন্য সকল ধরনের জরুরী সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, আজও ১ জন মৃত্যু খবর প্রকাশ

করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পর্যন্ত মালয়েশিয়ায় ২৭ জন কোভিড-১৯ এ মহামারি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

আরও পড়ুন
👇
মালয়েশিয়াতে সেনাবাহিনী ও পুলিশ অভিযানে ৪৮ ঘন্টায় বাংলাদেশীসহ ৪০০ জন গ্রেফতারঃ ইসমাইল সাবরি।
👇
কোম্পানি মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলেই ব্যবস্থা নেবে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান
👇
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপমন্ত্রীদের ২ মাসের বেতন কেটে করোনা ফান্ডে জমা দেয়ার ঘোষণা।
👇
মালয়েশিয়াতে করোনায় ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হবে না, একি বললেন স্বাস্থ্য মহাপরিচালক নুর হিশাম।

এদিকে আজ দুপুর পর্যন্ত ৬১ জন সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। এখনো পর্যন্ত মোট ৩২০ জন সুস্থ হয়েছে। আরও বেশ কয়েকজন সুস্থ হচ্ছেন যাদেরকে ২-৩ দিনের মধ্যেই রিলিজ দেয়া সম্ভব হবে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত চেষ্টা করে যাচ্ছেন মালয়েশিয়াকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.