আগামীকাল থেকে মালয়েশিয়াতে লকডাউন শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন ইন্টারনেট ফ্রি পাবে সবাই। বিস্তারিত দেখুন
আগামীকাল থেকে মোবাইল অপারেটরগুলো নির্দিষ্ট সময়ে ইন্টারনেট সার্ভিস বিনামূল্যে দেয়ার ঘোষণা দেয়া হবে লকডাউন শেষ হওয়া পর্যন্ত তবে এই
ইন্টারনেট সার্ভিসের মান কেমন হবে বা গ্রাহকেরা ইন্টারনেট স্পিড কেমন পাবে সেটা নিশ্চিত করার জন্য মালয়েশিয়ার টেলিযোগাযোগ বিভাগ MCMC প্রশ্ন তুলেছেন। MCMC এর মতে, গ্রাহকেরা যাতে হাই স্পিড ইন্টারনেট সেবা পায় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। বর্তমানে মালয়েশিয়াতে চলমান লকডাউনের কারণে মানুষ ঘর বন্দী হয়ে আছে। সবার কাছে ইন্টারনেট সেবা দ্রুত পৌছে দেয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে যাতে করে কোভিড-১৯ সংক্রান্ত সকল তথ্য ও আপডেট সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইট গুলো ব্রাউজ করে জেনে নিতে সহজ হয়।
মালয়েশিয়ায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ মেনে চলে ঘরে থাকার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে গ্রাহকদেরকে প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার যোগাযোগ এবং মাল্টিমিডিয়া কমিশন। মালয়েশিয়া বড় চারটি মোবাইল অপারেটর (ডিজি, সেলকম, ম্যাক্সিস, ইউ মোবাইল) এর সকল পোস্টপেইড এবং প্রিপেইড গ্রাহকগণ এই সুবিধা পাবে। কমিশন আজ এক বিবৃতিতে জানায় দেশের সকল গ্রাহকেরা সকাল ৮ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ১ জিবি হাইস্পিড
ইন্টারনেট সেবা পাবে একদম বিনামূল্যে। কিভাবে এই বিনামূল্যের ইন্টারনেট ব্যবহার করা যাবে সে সম্পর্কে ইতিমধ্যেই সকল মোবাইল অপারেটর গ্রাহকদেরকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দিয়েছে।
এছাড়াও এই সুবিধা নিতে চাইলে *১১৮*৬# এবং *১১৮*৭# ডায়াল করে এই অফারটি সচল করে নিতে পারবেন। উল্লেখ্য যে, আগামীকাল ১লা এপ্রিল থেকে যতদিন লকডাউন আদেশ কার্যকর থাকবে ততদিন এই সুবিধা পাবে মালয়েশিয়ায় বসবাসকারী লোকজন।
আরও পড়তে পারেন
👇
মানবসম্পদ মন্ত্রণালয়ঃ শ্রমিকদের বেতন প্রস্তুত করতে দুইজন এইচ'আর কর্মকর্তাকে অফিসে যাওয়া নির্দেশ।
👇
কয়েক লক্ষ শ্রমিকের জীবন ঝুঁকিতে, একই রুমে গাদাগাদি অবস্থা, করোনার ঝুঁকি নিয়ে কাজে যেতে বাধ্য করছে অনেক কোম্পানি।
👇
মানবসম্পদ মন্ত্রণালয়ঃ শ্রমিকদের বেতন প্রস্তুত করতে দুইজন এইচ'আর কর্মকর্তাকে অফিসে যাওয়া নির্দেশ।
👇
কোম্পানি মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলেই ব্যবস্থা নেবে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান

No comments