প্রতিদিন বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা, মালয়েশিয়ায় আজ আবারও ১০৬ জন আক্রান্তের খবর প্রকাশ, আজকের ১ জন সহ মোট ১৫ জনের মৃত্যু।

 মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ১২ টা পর্যন্ত শেষ খবর অনুযায়ী ১০৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডাঃ নুর হিশাম তার ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন। তার তথ্য মতে আজকের আক্রান্তদের সংখ্যাসহ মোট ১৬২৪ জন আক্রান্ত হয়েছে এবং ১০৬ জনের মধ্যে ৪৩ জন তাবলীগ ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন বলে জানান তিনি। বাকি ৬৩ জন অন্যান্য গনজমায়েতের সাথে জড়িত

ছিলেন যা ভালো তদন্ত করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে ২ জন সবচেয়ে বেশি গুরুতর অবস্থায় আছেন। তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেসপাইরেটরি চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকে ৭০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে যা সহ মোট মৃতের সংখ্যা ১৫ তে এসে পৌঁছেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.