মালয়েশিয়ায় আরও ৩৯ জন বেড়ে মোট ১৯৭ জন আক্রান্ত, বিশেষ সতর্কতা জারি করেছে সরকার।

মালয়েশিয়ায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

১৫৮ জন থেকে বেড়ে ৩৯ জন আক্রান্ত হওয়ার পর সর্বমোট ১৯৭ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় (MHO)

করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই মালয়েশিয়া কঠোরভাবে মোকাবিলার পদক্ষেপ নিলেও করোনা আক্রান্তের সংখ্যা কমাতে পারেনি। বর্তমানে করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে পুরো মালয়েশিয়ায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

দিন দিন বেড়েই চলেছে এই ভাইরাসের আক্রমন। পুরো বিশ্ব যেন মারাত্মক হুমকির মুখে পড়ে গেছে। ইউরোপের দেশ ইতালিতে এর ভয়াবহতা আরও কঠিন আকার ধারণ করেছে। মালয়েশিয়ার চেক পয়েন্ট ও এয়ারপোর্ট গুলোতে গড়ে তোলা হয়েছে বাড়তি নিরাপত্তা বেষ্টনী। কিন্তু কোন ভবেই ঠেকানো

যাচ্ছেনা এই মরণ ভাইরাসের আক্রমন। যেখানে এর আগে যেখানে ১৫৮ জন পর্যন্ত আক্রান্তের খবর প্রকাশ করেছিল সেখানে আজ শুক্রবার ১৩ই মার্চ পর্যন্ত  সর্বমোট ১৯৭ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে আজ নতুন আরও ৩৯ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন 

সিঙ্গাপুরে ৭০ টি মসজিদ সাময়িক বন্ধ এবং মালয়েশিয়ায় জুমার নামাজ সংক্ষিপ্ত করার আদেশ।


স্বাস্থ্য মন্ত্রণালয় এর দাবী মালয়েশিয়ায় ২ টি তাবলিগ জামাত ও ইসলামিক ইভেন্টের মাধ্যমে করোনা ভাইরাস বেশি পরিমানে সংক্রমণ ঘটাতে পারে। আক্রান্ত সবাইকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে ভাইরাস প্রতিরোধী বেষ্টনীর মধ্যে  তত্বাবধান করা হচ্ছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.