মারাত্মক হুমকির মুখে মালয়েশিয়া, করোনায় আজ আরও ২ জনের মৃত্যু, ১২৩ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩০৬ জন

মালয়েশিয়ায় আজ আরও ১২৩ জনের আক্রান্তের খবর প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 যা এই  সংখ্যা মিলিয়ে মোট ১৩০৬ জনে এসে দাঁড়িয়েছে। মালয়েশিয়াতে এই মহামারী পরিস্থিতি দিন দিন প্রকট আকারে ধারণ করেছে। বেশিরভাগ আক্রান্ত হয়েছে তাবলীগ ইজতেমা থেকে যা গতমাসের শেষের দিকে সেরি পেতালিং মসজিদে অনুষ্ঠিত হয়েছিল। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১৮৩ থাকলেও তা আজ বেড়ে ১৩০৬ জনে এসেছে যা গভীর উদ্বেগ ও ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক

 দাতু নুর হিশাম আব্দুল্লাহ আজ তার ফেসবুক পোস্টে নতুন আরও ২ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছেন যেখানে এই ২ জন সহ মোট মৃত্যুর সংখ্যা ১০ জন হয়েছে।

বিস্তারিত আসছে...

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.