মালয়েশিয়া প্রবাসী কর্মীদের জন্য করোনা ভাইরাস টেস্ট বিনামূল্যে করার ঘোষণা দিল স্বাস্থ্য মহাপরিচালক।

মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক বলেছেন যেসব বিদেশী নাগরিক করোনা ভাইরাস টেস্ট করতে

আসবে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।  তিনি আরও বলেন মালয়েশিয়ায় কোন বিদেশী নাগরিকের যদি করোনার লক্ষ্মণ দেখা দেয় তবে সে যেন দেরি না দ্রুত সরকারি ক্লিনিক বা হাসপাতালগুলোতে এসে স্বাস্থ্য পরীক্ষা করে। এক্ষেত্রে রোগীদের কোন ফি প্রদান করতে হবেনা বলে স্পষ্ট করে জানিয়েছেন তিনি । আজ সকালে একয়াতি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এর একটি বিবৃতি স্পষ্ট করে বলতে গিয়ে বলেন, ভাইরাসটি প্রতিরোধে সকল অভিবাসীদের

নিজ থেকে সচেতন হওয়া উচিত এবং ভাইরাসের কাওন লক্ষ্মণ অনুভূত হলে নিঃসংকোচে হাসপাতালে  এসে স্বাস্থ্য পরীক্ষা করার কথা কথা বলেন এতে নুন্যতম সরকারি ফি গুলো ছাড়া আর কোন ধরনের ফি নেয়া হবেনা। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, কেউ যেন করোনা ভাইরাসের লক্ষ্মণ গুলো নিজের ভিতর চেপে না রাখে। নিঃসংকোচে কোন ভয় না পেয়ে সবাই যেন সরকার নির্দিষ্ট করা ক্লিনিক বা হাসপাতালগুলোতে গিয়ে অন্তত স্বাস্থ্য পরীক্ষা করে নেয়। এই সময় হঠাৎ জ্বর এবং তারপর কাশি ও গলা ব্যাথা হলে বাসায় বা রুমে বসে না থেকে দ্রুত হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হয়েছে। অনেকেই হসপিটাল যেতে সংকোচ বা অনিহা প্রকাশ করে কিন্তু এসময়ে এমনটা না করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে গতকাল সিনিয়র মন্ত্রী কাম প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি আরও বলেছেন, সেরি পেটালিং মসজিদের তাবলিগ সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গা এবং অন্যান্য

বিদেশিদের অবিলম্বে কোভিড -১৯ পরীক্ষার জন্য এগিয়ে আসতে হবে নিজেদের ইতিমধ্যেই তাবলীগ ইজতেমার বেশিরভাগ অংশই করোনা ভাইরাসের উপস্থিতি আছে কিনা সেটা পরীক্ষা করিয়েছেন।  বাকিদেরকেও তদন্ত করে খুজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
"আরও পড়ুন👇
 কুয়ালালামপুরে যে ৪টি এলাকা মারাত্মক ঝুঁকিপূর্ণ রেড জোন হিসেবে চিহ্নিত, যা প্রবাসীদের জানা জরুরি।

👇
শ্রমিকদের অধিকার রক্ষায় মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান মালিকদের যে হুশিয়ারি ও শ্রমিকদের যে আদেশগুলো দিয়েছেন। 
👇
চলতি মাসেই ব্যাপকভাবে কমে গেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, হুমকির মুখে দেশের অর্থনীতি।


গত ২৭ থেকে ১ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় তাবলীগ ইজতেমায় প্রায় ১৫০০ এর বেশি বিদেশি নাগরিক অংশগ্রহণ করেছিলেন যাদের আক্রান্ত হাওয়ার শংকা প্রকাশ করেছেন তিনি।

2 comments:

Theme images by Dizzo. Powered by Blogger.