আজ থেকে কুয়ালালামপুরের সকল মসজিদ বন্ধ ঘোষণা, পুরো মালয়েশিয়ায় বন্ধের ঘোষণা আসছে।

মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী দাতু জুলকিফলি মোহাম্মদ আল-বাকরী আজ সকল ও সুরাউ সমুহের সকল কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছেন।


আজ থেকে মসজিদগুলোতে সকল ধরনের নামাজের জামাত ও আগামী ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ফেডারেল টেরিটরিজ কুয়ালালামপুরের মুফতির দায়িত্ব পালনকারী জুলকিফলি বলেছিলেন যে, এই সিদ্ধান্তটি ফেডারেল টেরিটরিজ অর্থাৎ কুয়ালালামপুর এলাকার ক্ষেত্রে প্রযোজ্য, তবে তিনি বলেছিলেন যে এই

সিদ্ধান্তটি  সকল প্রদেশের ইসলামিক কর্তৃপক্ষের পক্ষ থেকে 10 দিনের স্থগিতাদেশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে যা শীঘ্রই জানানো হবে।

জুলকিফলি গতকাল বৈঠকে ইসলামিক বিষয় সম্পর্কিত একটি জাতীয় পর্যায়ের কাউন্সিলের বিশেষ কমিটির সাথে জড়িত বৈঠকে কি কি সিদ্ধান্ত নেয়া যেতে পারে সেই বিষয়ে মালয়েশিয়ার রাজার কাছে সকল ইসলামীক সকল ফতোয়া ও হাদীস মোতাবেক নীতিমালা পেশ করার পর তিনি এই বিষয়ে ঘোষণা দেয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

গতকাল মালয়েশিয়ার পুত্রাজায়ায় হোটেল পালস গ্র্যান্ডে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে মসজি মসজিদ ও সুরাউতে সমস্ত কার্যক্রম জুমার নামাজসহ ৫ ওয়াক্ত নামাজের জামাত আগামীকাল ১৭-২৬ শে

মার্চ পর্যন্ত স্থগিত করা হবে। সকল মসজিদ এবং সুরাউ কমিটিগুলোকে সংক্রমণ এড়ানোর জন্য সুরক্ষা ব্যবস্থা হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবানুমুক্ত করার কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়। আগামী ১০ দিনের এই সিদ্ধান্তটি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরামর্শ ও মতামতের সাপেক্ষে করা হয়েছেব্বলে তিনি আজ তার ঘোষণায় বলেছেন।

আরও পড়ুন

ভয়ানক পরিস্থিতিতে মালয়েশিয়া, আজ নতুন আরও ১২৫ জন আক্রান্ত হয়েছে। আসছে বিশেষ সিদ্ধান্ত!!


জুলকিফলি বলেছিলেন, উক্ত বৈঠকে কোভিড-১৯ এর কারণে মৃত্যুর ঘটনা ঘটলে জানাজার ব্যবস্থা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  একইভাবে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইবোলা ভাইরাস সংক্রমণের সিদ্ধান্ত হিসেবেও এই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল।

তিনি আরও যোগ করে বলেন যে, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মসজিদ ও সুরাউ কার্যক্রম আগামী ১০ দিনের জন্য স্থগিতকরণ এবং সেইসাথে কোন মুসলিম কোভিড -19 এ আক্রান্ত হওয়ার পর মারা যাওয়ার পরের ব্যবস্থা সংক্রান্ত উভয় সিদ্ধান্তই সম্পর্কিত রাষ্ট্রীয় সকল ইসলামী কর্তৃপক্ষের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে কোভিড -19 ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কারণে মালয়েশিয়ায় বর্তমানে কোনও মৃত্যুর রেকর্ড হয়নি।..

মালয়েশিয়ার সমস্ত খবর সবার আগে পেতে চোখ রাখুন অভিবাসী কন্ঠ পেইজে ও ovibashikantho.com এ

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.