মালয়েশিয়ার লকডাউন আইন লঙ্ঘন, রাস্তায় নেমে নাচানাচি, উল্লাস ও মদ্যপানে লিপ্ত হওয়ায় গ্রেফতার ৬২ জন
গত রবিবার (১২ই এপ্রিল) সন্ধার পর মালয়েশিয়ার ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে বার্মিজ কর্মীরা রাস্তায় দলবদ্ধ হয়ে নাচানাচি করছে, মদ খাচ্ছে, গায়ে মদ ও পানি ডেলে দিচ্ছে। মালয়েশিয়ার লকডাউন চলাকালীন সময়ে এমন গর্হিত ও
ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে পুরো দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। ঐতিহ্যগত এই উৎসব প্রতি বছর এই সময় বিভিন্ন দেশে পালন করা হয়। তবে তবে মালয়েশিয়াতে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সকল ধরনের গনজমায়েত নিষিদ্ধ করা সত্বেও হঠাৎ করে এমন উৎসব পালনের জন্য রাস্তায় নেমে দলবদ্ধ হয়ে উৎসব পালন করা সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নতুন বছরকে স্বাগত জানাতে
উপমহাদেশের অন্যান্য জাতিরাও এই সংক্রান অনুষ্ঠান পালন করে থাকে। কিন্তু সব দেশের এই বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে এই ধরনের গনজমায়েতমূলক অনুষ্ঠান কেউ কল্পনাও করতে পারছেনা। কিন্তু মায়ানমারের এই শ্রমিকগুলো হঠাৎ রাস্তায় নেমে এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন সবাই। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অপরাধের সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হয়। আইন লঙ্ঘনকারী সবাই মায়ানমারের নাগরিক এবং তারা সেপাংয়ের একটি হ্যান্ড গ্লোব উৎপাদন কারখানায় কর্মরত রয়েছে।
সেপাং পুলিশ প্রধান এ'সি'পি ওয়ান কামরুল আজরান ওয়ান বলেন, ঘটনার পরদিন দুপুর ২টায় হোস্টেলে অবস্থানকারী ৬২ জন অপরাধীকে হোস্টেল কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদেরকে পরবর্তী বিচারিক কার্যের জন্য সংক্রামক রোগ প্রতিরোধ আইন ও মাল্টিমিডিয়া আইন অনুযায়ী গ্রেফতার দেখানো হয়।
সুত্রঃ মালয়ে মেইল/বারনামা

No comments