মালয়েশিয়াতে গত ৪৮ ঘন্টায় ২,৬২২ জন গ্রেফতার এবং ২,২৮৭ জনকে রিমান্ডে নেয়া হয়েছে।
![]() |
| (ছবিটি প্রতিকীরূপে ব্যবহৃত) |
মালয়েশিয়াতে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ (এম'সি'ও) জারির পর থেকে সরকার একের পর এক কঠোর ব্যবস্থা গ্রহন করে যাচ্ছেন। লকডাউন বিনা কারণে কেউ যেন ঘর থেকে বের না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মালয়েশিয়া পুলিশকে
সহযোগিতা করা জন্য মালয়েশিয়ার সেনাবাহিনী বেশ তৎপর রয়েছে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পাশাপাশি টহল দিয়ে যাচ্ছেন। বিভিন্ন অলিতে গলিতে। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব প্রতিদিন দেশটির আইনশৃঙ্খলার অবস্থান সম্পর্কে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বিবরণ তুলে ধরছেন। কোন কোন এলাকাকে রেড জোন চিহ্নিত করা হচ্ছে, কোন কোন এলাকায় জরুরী মুভমেন্ট কন্ট্রোল আদেশ জারি হচ্ছে সবকিছুই তদারকি করে যাচ্ছেন।
মালয়েশিয়াত্ব গ্রেফতারের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় দেশটিতে সবচেয়ে বেশি লকডাউন আইন লংঘন করেছে তামিল মালয়েশিয়ান। বেশিরভাগ
জায়গায় রাস্তায় বাইরে, বিভিন্ন হাঙ্গামা ও রাস্তায় মদ্যপান অবস্থায় আটক করা হয়েছে অনেক তামিল মালয়েশিয়ানকে। গতকাল পরশু (১৫ এপ্রিল) এই লকডাউন আইন ভঙ্গকরেই বন্ধুর বাসায় জন্মদিন পালন করতে গিয়ে আটক হয়ে ১৫ জন তামিল মালয়েশিয়ান নাগরিক। তবে সরকার লকডাউনের ১ম ও ২ ধাপে অনেকটা জরিমানা দিয়ে ছেড়ে দিলেও বর্তমানে সাথে সাথে গ্রেফতার করে রিমান্ড ও আদালতে সোপর্দ করা হচ্ছে দ্রুত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে মালয়েশিয়ার পুলিশকে
চৌকস ও কড়া নজরদারি বাড়ানোর বিষয়ে সুপারিশ করা করা হয়েছে। মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পর্যন্ত সর্বমোট ১৩'৬৩৯ জন আইন লংঘনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গত দুই দিনেই ২,৬২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২,২৭৮ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। ৩৩৫ জনের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং ১১৬৬ জনের আইন অনুযায়ী অভিযুক্ত করে সাজা দেয়া হয়েছে। গত ৪৮ ঘন্টায় (১৬ ও ১৭ই এপ্রিল)
মালয়েশিয়ার পুলিশ ও সেনাবাহিনী দেশের বিভিন্ন জায়গায় ৮১৬টি রোডব্লক অপারেশনের মাধ্যমে ৫ লক্ষ ৮৫ হাজার ২৫০ টি গাড়ি চেক করেছে, ৫৪,৭৮১ টি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী টহল দিয়েছে এবং ৪৭৮৮ টি ব্যবসায়ীক ও সন্দেহমূলক জায়গায় পরিদর্শন করেছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আরও পড়তে পারেন
👇
"মালয়েশিয়াতে বিদেশীরাও লকডাউন লঙ্ঘন করছে, ৩ হাজার ২১০ জন গ্রেফতার" বিস্তারিত
👇
মালয়েশিয়াতে লকডাউন লংঘন করায় ৬ জন রোহিঙ্গা গ্রেফতার, পুলিশের সাথে ধাক্কাধাক্কি।
👇
মালয়েশিয়ার লকডাউন আইন ভেঙ্গে বাইরে অযথা ঘুরাঘুরি, ১৬ বিদেশি কর্মী গ্রেফতার। বিস্তারিত
👇
আবারও মালয়েশিয়াতে অনলাইন জুয়া সিন্ডিকেটের ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


No comments