করোনা আপডেটঃ আজও মালয়েশিয়াতে সুস্থ রোগীর সংখ্যা বেশি, আজ ১১৯ জন সুস্থ হয়েছেন

মালয়েশিয়ার করোনা ভাইরাস প্রতিরোধে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর ২ ধাপের শেষ দিন আজ। আগামীকাল থেকে ৩য় ধাপে ২ সপ্তাহ চলবে লকডাউন অর্থাৎ টানা দেড়মাস চলবে এই লকডাউন। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য মহাপরিচালক দাতু নুর হিশাম আব্দুল্লাহ যথেষ্ট চেষ্টা আর সর্বোচ্চ পরিশ্রম করে করোনা ভাইরাস নামক যুদ্ধ জয় করতে। প্রতিদিন একের পর এক আপডেট নিয়ে হাজির হচ্ছেন সবার সামনে

 জানাচ্ছেন নির্ভরযোগ্য সকল তথ্য। কেমেনতেরিয়ান কেসিহাতান মালয়েশিয়ার মহাপরিচালক হিসেবে সর্বোচ্চ চ্যালেঞ্জ হাতে নিয়েছেন তিনি। বলা চলে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

অন্যান্য দিনের মত আজও (১৬ই এপ্রিল) যথাসময়ে সরাসরি সংবাদ সম্মেলনে নিয়ে এসেছেন আজকের আপডেট। নুর হিশামের তথ্য অনুযায়ী আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ১১০ জন যার ফলে মালয়েশিয়াতে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে ৫১৮২ জনে পৌঁছেছে। তবে সবচেয়ে আশার খবর হচ্ছে আজও মালয়েশিয়াতে ১১৯ জন সুস্থ হয়েছেন যার ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা ২৭৬৬ জনে এসেছে। তবে বর্তমানে ২৩৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালয়েশিয়াতে অন্যান্য দেশের চেয়ে মৃত্যুর হার অনেক কম।  আজ একজনের মৃত্যু হয়েছে যার ফলে মোট মৃতের সংখ্যা ৮৪ হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.