এবার মালয়েশিয়াতে আইন লংঘন করে গলফ খেলতে গিয়ে ম্যানেজারসহ ৩ জন গ্রেফতার।

আজ (১৬ই এপ্রিল) সকালে মালয়েশিয়ার ইপো জেলার বাতু গাজার একটি স্পোর্টস ক্লাবে গলফ খেলতে মরিয়া হয়ে যাওয়া ২ জন মালয়েশিয়ানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ।

ছবিটিঃ প্রতিকীরূপে ব্যবহৃত  

 67 বছর বয়সী গল্ফ ক্লাব ব্যবস্থাপক, যএকজন পরিবহণ ব্যবস্থাপক (৫৯) ও একজন শিক্ষক (৩৬]
 এর সাথে গল্ফ খেলার অপরাধে পুলিশ আজ সকাল ১১.৩০ মিনিটে তাদেরকে গ্রেফতার করেছে।  মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ঘোষণা করা এম'সি'ও চলাকালীন সময়ে আইন লঙ্ঘন করে তারা এই খেলায় নেমেছিলেন যা সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ।

বাতু গাজাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিপি আহমদ আদনান বাসরী এখানে এক বিবৃতিতে জানিয়েছেন যে তিনি তিন ব্যক্তির গল্ফ ব্যাগের সরঞ্জাম ও জিনিসপত্রও জব্দ করেছেন।

 তিনি বলেন, দন্ডবিধির ২৭৯ অনুচ্ছেদে মামলাটি তদন্ত করা হচ্ছে, কারণ বিশ্বাস করা হয় যে তাদের অসতর্কতাবসত এই মহামারী ভাইরাসটি ছড়িয়ে যেতে সাহায্য করবে তাই সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ২০২০ এর অধীনে তাদের বিচার করা হচ্ছে।

বর্তমানে মালয়েশিয়াতে চলমান ৩য় ধাপের এম'সি'ও তে কেউ আইন লঙ্ঘন করলে সরাসরি গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল দেয়া নির্দেশ দেয়া হয়েছে পাশাপাশি এর রিমান্ডের নেয়ার ঘোষনাও দেয়া হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.