দেশের এই সংকটে এখন কে বেশি জনপ্রিয় তা দেখা সময় নয়ঃ মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়াতে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি ও দেশের চলমান সংকটের মুহুর্তে কে বেশি জনপ্রিয় তা খুজে বের করার সময় এখন নয় বরং এই মুহুর্তে সবাইকে একজোট হয়ে দেশে স্বার্থে সকল দলকে কাজ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার উন্নয়নের রুপকার সাবেক প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহাম্মদ।


ডাঃ মাহাথির বলেছেন যে মালয়েশিয়ার ইতিহাসে এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি ও অর্থনৈতিক সংকট প্রকটভাবে দেখা দিয়েছে। সুতরাং সমস্যা গুলো খুঁজে বের করে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

করোনা চিকিৎসার সাথে জড়িত ফ্রন্ট লাইনে কাজ করা স্বাস্থ্য কর্মীদের বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র তাদেরকে ধন্য দিলেই হবেনা বরং যারা এই সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে আমাদের সকল ধরনের সাপোর্ট এবং মনোযোগ আকর্ষণ করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহাম্মদ আজ তার ব্যক্তিগত টুইটার একাউন্টে এই মন্তব্য টুইট করেছেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.