মালয়েশিয়াতে রোডব্লকে আটক দুই তরুণীকে ধর্ষণের অপরাধে পুলিশ কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পেতালিং জায়া জেলার একটি হোটেলে দুইজন মঙ্গোলীয় মহিলাকে ধর্ষণ করার অপরাধে ইন্সপেক্টর পদমর্যাদার একজন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে।
পেটালিং জায়া জেলা পুলিশ প্রধান এসিপি নিক এজনানী মোহাম্মদ ফয়সাল জানান, হোটেলটি থেকে ২০ ও ৩০ বছর বয়সী ঐ দুই তরুণীকে উদ্ধারের পর ৩০ বছর বয়সী ঐ পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার প্রাথমিক তদন্তে দেখা যায়, ঐ দুই তরুণীকে রোডব্লকে চেক করার পর আটক করে তাদেরকে কাছাকাছি একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে পুলিশের ঐ পরিদর্শক। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে যে, এই দুই তরুণীর মালয়েশিয়াতে অবস্থানের কোন বৈধ কাগজপত্র নেই এবং তারা অনৈতিক কাজে জড়িত রয়েছেন বলে ধারণা করা হয়েছে।
তিনি আজ, এখানে দামানসারা এলাকায় টহল দেওয়ার পরে সাংবাদিকদের বলেন, এই দুই তরুণী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ এবং আমরা তাদের জন্য একটি অন্তর্বর্তীকালীন সুরক্ষা ও সাহায্য নিয়ে এগিয়ে এসেছি।
নিক ইজানী জানান, ঐ পুলিশ কর্মকর্তাকে আজ থেকে আগামী পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং দন্ডবিধির 376 ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

No comments