বাংলাদেশ হাইকমিশনে কল দিয়ে মালয়েশিয়া প্রবাসীদের খাদ্য সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন হাইকমিশনার।

মালয়েশিয়াতে চলমান টানা ১ মাসের লকডাউনের প্রথম ২ সপ্তাহের ব্যবধানেই অনেক প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে খাদ্যের অভাব। চিরাচরিত কথা, যে

 বেশির ভাগ প্রবাসীদের কাছেই বাড়তি কোন টাকা থাকেনা যে ১-২ মাস বসে বসে খাবে, যা রোজগার তার সামান্য কিছু পকেটে রেখেই বাকি সব দেশে পরিবারের জন্য, দেশে অর্থনীতি চাকা মজবুত হওয়ার জন্য৷ চলামনা এই লকডাউনে বেতন পাওয়া নিয়ে অনিশ্চিত প্রবাসীরা খাবারের চিন্তায় যখন প্রায় দিশেহারা ও উদ্বিগ্ন ঠিক তখনই সবার মালয়েশিয়াতে প্রবাসীদের একমাত্র আশ্রয়স্থল বাংলাদেশ

 হাইকমিশন থেকে শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।  খাদ্য সামগ্রী বিতরণ করার প্রক্রিয়া হিসেবে হাইকমিশনের ফেসবুক পেইজে একটি ফর্ম দেয়া হয় ফর্মটি পুরন করলে খাদ্য সহায়তা পাওয়া যাবে এমন কথাই বলে হয়েছে।
 নিচে পোস্টটি হুবহু তুলে ধরা হলঃ-

করোনা ভাইরাস(covid19) এর বিস্তার প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক ঘোষিত MCO (Movement Control Order) এর কারণে যে সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক খাদ্য সংকটে আছেন তাঁদেরকে লিংকে প্রদত্ত ফরম পূরণ করে হাইকমিশনে জানানোর জন্য অনুরোধ করা হলো।
#লিঙ্ক: https://corona.bdhckl.gov.bd
#ফরম পূরণ করতে অসুবিধা হলে অনুগ্রপূর্বক যোগাযোগ করুন:
+৬০১২২৯০৩২৫২, +৬০১২২৯৪১৬১৭, +৬০১৩৬৩৩০১০৩, +৬০১১২৬৯৯১১৫০, +৬০১৭৬২৩২১৮৩, +৬০১৬৭৯০৭৪৩৪ এবং +৬০১২৪৩১৩১৫০ ।
#আমরা কাউকে অভুক্ত অবস্থায় থাকতে দিতে চাই না। এ মুহূর্তে চলাচল দুরূহ হলেও আমরা আপনাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে চাই।

#ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন।
ধন্যবাদ।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।

উপরে হাইকমিশন কর্তৃক প্রদত্ত লিংকে একটি ফর্ম দেয়া আছে যা পুরন করে পাঠিয়ে দিলেই হাইকমিশন থেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
আরও পড়তে পারেন
👇
 সকল শ্রমিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করবে মালয়েশিয়া সরকার লকডাউন চলাকালীন সময়ে থাকবে এই খাদ্য সহায়তা
👇
মালয়েশিয়াতে আবারও লকডাউন বাড়ানোর আলোচনা, কয়েক লক্ষ শ্রমিককের জীবন বিপন্ন হওয়ার আশংকা।
👇
আরও কঠিন নিয়ম, এই লকডাউনে পানি, বিদ্যুৎ বিল সাথে রাখার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। বিস্তারিত

অথবা যারা ফর্ম পুরন করতে পারবেন না, তাদের জন্য উপরে দেয়া নাম্বার গুলো দেয়া হয়েছে যেগুলোতে কল করে আপনি সহায়তা পাবেন। মালয়েশিয়া শ্রমিকদের কল্যাণে, চলমান দুর্দিনে অসহায় প্রবাসী পাশে দাঁড়ানোর মত মহৎ উদ্যোগটি নেয়া হয়েছে বাংলাদেশ শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ধীরে ধীরে সকল দেশেই এটা করা হবে বলে জানানো হয়েছে।

1 comment:

Theme images by Dizzo. Powered by Blogger.