আরও কঠিন নিয়ম, এই লকডাউনে পানি, বিদ্যুৎ বিল সাথে রাখার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। বিস্তারিত

মালয়েশিয়ার পুলিশ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালীন সময়ে জনসাধারণের কাছ তাদের বাসার থেকে বিদ্যুৎ বিল, পানি বিল ও অন্যান্য কাগজপত্র সাথে রাখার আহ্বান



জানিয়েছে। পুলিশ যাতে ঐসব কাগজপ্ত্র বা বিলগুলো দেখে আপনি কোথায় বসবাস করেন সেটা নিশ্চিত হতে পারে। চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ জারির হওয়ার পর ১ম ধাপে মালয়েশিয়ার পুলিশ জনসাধারণকে সচেতন করলেও বর্তমানে খুবই কঠোর ব্যবস্থা গ্রহন করছে। পুলিশ রোডব্লক গুলোতে দেখেছে যে

 বেশিরভাগ মানুষ মিথ্যা অজুহাত দিচ্ছে, প্রয়োজন ছাড়াও গাড়ি নিয়ে বের হচ্ছে একই গাড়ি দিনে ৩-৪ বার রোড ব্লকে চেক হচ্ছে কিন্তু একজন ব্যক্তির জরুরী প্রয়োজন হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাবার দাবার কেনকাটা করতে ১ বের হওয়াই যথেষ্ট।  তাই বর্তমানে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর ২য় ধাপে  কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলেই গ্রেপ্তার বা জরিমানা করা হচ্ছে সাথে সাথেই।
আরও পড়তে পারেন
👇
 সকল শ্রমিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করবে মালয়েশিয়া সরকার লকডাউন চলাকালীন সময়ে থাকবে এই খাদ্য সহায়তা
👇
মালয়েশিয়াতে আবারও লকডাউন বাড়ানোর আলোচনা, কয়েক লক্ষ শ্রমিককের জীবন বিপন্ন হওয়ার আশংকা।

 মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পুলিশের মুখপাত্র এসিপি মোহাম্মস ইসমাইল মুসলিম বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে বাইরে যাওয়ার অজুহাত জনসাধারণের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি পানি বিল বিদ্যুৎ বিল বা আপনি যেখানে বসবাস করেন তার প্রমানস্বরুপ অফিসিয়াল কোন ডকুমেন্টস যেন সাথে থাকে।

আপনি মুদি বাজার করতে সর্বোচ্চ ১০ কিলোমিটার এর বেশি দূরে যাবেন না এবং পুলিশ আপনার বাসা থেকে খুব বেশি দুরত্ব বুঝতে পারলে সাথে সাথেই গ্রেফতার করা করা হবে। সুতরাং গ্রেফতার এড়াতে আইন মেনে চলুন ঘরেই থাকুন।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.