আরও অর্থনৈতিক ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হবেঃ প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন আজ স্বল্প মেয়াদি অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার বিভিন্ন পদক্ষেপ উদ্বোধন করেছেন। কোভিড-১৯ এর প্রভাবে সৃষ্ট ক্ষতিকর প্রভাব গুলো হ্রাস করার লক্ষ্যে এই পদক্ষেপ গুলোর মাধ্যমে স্বল্প সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।

শুক্রবার (৫ই মে) স্থানীয় সময় দুপুর ৩ টায় প্রধানমন্ত্রীর বিশেষ বার্তাটি স্থানীয় টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো সরাসরি সম্প্রচার করেছে।

মঙ্গলবার (২ জুন) অর্থমন্ত্রী টেংকু দাতুশ্রী টেংকু জাফরুল আবদুল আজিজ বলেছিলেন, এই পরিকল্পনাটি জনগণের ক্ষমতায়ন, ব্যবসায়ের প্রবণতা এবং অর্থনীতিতে উদ্দীপনা জোগানোর তিনটি মূল লক্ষ্যকে কেন্দ্রীভূত করবে।


 প্রধানমন্ত্রী তার ভাষনে উল্লেখযোগ্য যেসব বিষয় তুলে ধরেছেন তা নিম্নে দেয়া হলঃ-


📌 আরও অর্থনৈতিক ক্ষেত্র বা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে যদি কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের সমস্ত নিয়ম কানুন সবাই মেনে চলে।

 📌 মালয়েশিয়ার অর্থনীতি ২০২০ সালে ২য় কোয়ার্টারের চুক্তি আশা করছে।

📌 দেশে বেকারত্বের হার ৩.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে।
সরকারি এবং জনগণের শৃঙ্খলা পালনে কোভিড-১৯ এর ক্ষেত্রে সম্পূর্ণরুপে ৮০% সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

📌 জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা (পেনজানা) স্বল্প মেয়াদে অর্থনীতির পুনর্গঠন ও পুনরুজ্জীবিত করার জন্য এটি একটি দ্রুতগতির পদক্ষেপ।

📌 সরকারের অর্থনৈতিক প্রনোদনা প্যাকেজটি ২.৪ মিলিয়ন চাকরি বাঁচিয়েছে।

📌জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনাটি আর্থিক উন্নয়ন ত্বরান্বিত করতে ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর ফোকাস করবে।

📌জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় বরাদ্দকৃত ৩৫ বিলিয়নের রিঙ্গিতের মধ্যে, সরকার থেকে আর্থিক ১০ বিলিয়ন আর্থিক সংস্থান করা হয়েছে

📌৬৭.৭২ শতাংশ শ্রমিক মে মাসেই কাজে যোগদান করেছে।  ৮৩.৫ শতাংশ শ্রমিক জুনে কর্মস্থলে ফিরছে।

 📌অর্থমন্ত্রী এবং মানবসম্পদ মন্ত্রীর সভাপতিত্বে সরকার একটি জাতীয় রিক্রুটমেন্ট টাস্ক ফোর্স গঠন করবে৷ যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার সকল বিষয় তদারকি করা হবে।

📌দেশে বেকার হয়ে পড়া কর্মীদের সুবিধার্থে সরকার ৯ বিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করছে।

📌কোম্পানি মালিকদের বা নিয়োগকর্তাদের সহায়তার জন্য মজুরি ভর্তুকি কর্মসূচিটি আরও তিন মাস বাড়িয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.