মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের রিহায়ারিং করার ঘোষণা দিয়েছে মানবসম্পদ মন্ত্রী, তবে কিছু শর্তে।
স্থানীয় শ্রমিকদের নিয়োগের জন্য না পেলে চাকুরীচ্যুত বিদেশি শ্রমিকদের পুনরায় নিয়োগ বা রিহায়ারিং করার জন্য কোম্পানি মালিকদের নমনীয়তা দিয়েছে মানবসম্পদ মন্ত্রণালয়।
মানবসম্পদ মন্ত্রী সারাভানান অবশ্য নিয়োগকারীদের বলেছেন যে তাদেরকে অবশ্যই শ্রমিক প্রয়োজন হলে আগে মালয়েশিয়ানদের অগ্রাধিকার দিতে হবে। যদি স্থানীয়দের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়া যায় তবে বিদেশি শ্রমিকদের পুনরায় নিয়োগ দেয়া যেতে পারে।
তবে বিদেশি কর্মীদের পুনরায় নিয়োগ ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি। মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বৃহস্পতিবার (১৩ই আগস্ট) এক বিবৃতিতে বলেছেন যে, যেসব বৈধ কর্মী ওয়ার্ক পারমিট সহ এখনো মালয়েশিয়া রয়েছেন কিন্তু নিজ কোম্পানিতে কাজ নেই বা চাকরিচ্যুত হয়েছে এমন বিদেশি কর্মীদেরই পুনরায় নিয়োগ দেয়া যেতে পারে।
তিনি আরও বলেন, নিয়োগকর্তা বা কোম্পানি মালিকদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে শ্রমিকদের কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে। নিয়োগকর্তারা কোভিড-১৯ এর পরীক্ষীত বিদেশি কর্মীদের তালিকা দেখতে মাই'ইজির ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন বলে জানান তিনি।
একই সময়ে তিনি শ্রমিকদের পরিসংখ্যান ও পুনর্ব্যাক্ত করেন। তিনি বলেন, চলতি বছরের জুলাই পর্যন্ত মানবসম্পদ মন্ত্রণালয় প্রকাশ করেছে যে, ৬৭,০৬৮ জন স্থানীয় এবং ৪,৭৫৩ বিদেশি কর্মী ছাঁটাই
গেল ২২ শে জুন, সারাভানান স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য এই বছরের শে অবধি নতুন করে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ রেখেছেন।
তবে একাধিক বেসরকারী কর্মসংস্থান সংস্থা সিদ্ধান্তটি পর্যালোচনা করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছিল।




No comments