মালয়েশিয়া প্রবাসী রায়হান কবিরের ১৩ দিনের রিমান্ড বহাল রাখা যুক্তিসঙ্গত
গতকাল (১৩ই আগস্ট) মালয়েশিয়ার উচ্চ আদালত বহুল আলোচিত বাংলাদেশি প্রবাসী রায়হান কবিরের বিরুদ্ধে দেশের আইন লঙ্ঘনের জন্য ১৩ দিনের রিমান্ড আদেশ বহাল রেখেছে।
বিচারপতি দাতু আব্দুল করিম আব্দুল রহমান ইমিগ্রেশন বিভাগের উপ-পাবলিক প্রসিকিউটর ফজরিল সানী মোহাম্মদ ফাদিল এবং মোঃ রায়হান কবিরের প্রতিনিধিত্বকারী আইনজীবী সি সেলভরাজের যুক্তি শুনে এই সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, আমার রিমান্ড অর্ডার পর্যালোচনা করার কোনও কারণ নেই কারণ ১৩ দিনের সময়কাল যুক্তিসঙ্গত।
তদন্ত কর্মকর্তারা তাদের প্রতিবেদনে বলেছিলেন যে তাকে (রায়হান) তদন্তের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার গ্রেপ্তারের সাথে এদেশের অখণ্ডতাও জড়িত রয়েছে।
এর আগে সেলভারাজা রায়হানের রিমান্ড আদেশ রিভিউয়ের জন্য আবেদন করেছিলেন যা সেমেনিয়েহ বিশেষ আদালতে অবৈধ অভিবাসীদের জন্য জারি করেছিলেন।
মালয়েশিয়ার লকডাউন- লকড আপ শিরোনামে আল জাজিরার প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের সাথে লকডাউনের সময় বৈষম্য মূলক আচরণ করেছে বলে অভিযোগ করার পর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
গত ২৪ শে জুলাই কুয়ালালামপুর সেতাপাক এলাকার একটি কনডোমিনিয়াম হিতে তাকে গ্রেফতার করা হয়।




No comments