মালয়েশিয়াতে এবার আরেক বাংলাদেশি প্রবাসীকে খুঁজছে পুলিশ

 


মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান মারদেকা ভিলায় একটি দোকান ডাকাতির ঘটনায় ২৮ বছর বয়সী মোঃ আফজাল নামের বাংলাদেশি প্রবাসীকে খুজছে মালয়েশিয়ার পুলিশ। আমপাং জায়া জেলা পুলিশ তাকে ধরিয়ে দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


 দন্ডবিধির ৩৯২/৩৯৭ ধারা এবং আগ্নেয়াস্ত্র আইন ১৯৬০ এর ধারা ৮ অনুযায়ী কুয়ালালামপুরের আমপাং কোর্টে মামলার শুনানি করার উদ্দেশ্যে এই ব্যক্তির প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করা হয়।


মালয়েশিয়ায় কুয়ালালামপুরের আমপাং জায়া আইপিডি পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, ডাকাতি হওয়া ঐ দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করছিলেন ঐ বাংলাদেশি প্রবাসী।  পুলিশ ধারণা করছে যে ক্যাশিয়ার হিসেবে থাকা ব্যক্তিটি ঐ ডাক্তির ঘটনায় জড়িত রয়েছেন। 


দোকান ডাকাতি হওয়ার পরে মামলা দায়ের করার পর ঐ ব্যক্তিটি নিখোঁজ রয়েছেন বলে জানা যায়। মামলাটির শুনানির জন্য ঐ ব্যক্তির জড়িত থাকার বিষয়টি তদন্ত করবে করবে পুলিশ।



 তিনি বলেন, জড়িত ব্যক্তির বিষয়ে তথ্য জানাতে মামলা তদন্তকারী কর্মকর্তা, পরিদর্শক জনারিয়াহ ইসমাইলের সাথে 018-9600402 বা 03-42952222 এক্সটেনশন 7267 এ যোগাযোগ করতে বা নিকটস্থ থানায় গিয়ে  তথ্য দিয়ে সহোযোগিতা করতে বলা হয়েছে


 


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.