মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় প্রবেশ স্থগিতঃ শিক্ষামন্ত্রী


মালয়েশিয়াতে বিদেশি শিক্ষার্থী বা আন্তর্জাতিক শিক্ষার্থী এবং তাদের নির্ভরশীলদের প্রবেশ স্থগিত রয়েছে বলে জানিয়েছে এডুকেশন মালেশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস) অর্থাৎ বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ আপাতত স্থগিত রয়েছে। 


গত 29 শে জুলাই ইএমজিএস এর ওয়েবসাইটের এক বিবৃতিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রত্যাবর্তনের জন্য অনুসরণীয় স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) তালিকাভুক্ত করেছে।  যেখানে বলা হয়েছে মালয়েশিয়াতে প্রবেশের জন্য বাধ্যতামূলক কোভিড-১৯ স্ক্রিনিং টেস্ট করার জন্য ২৫০ রিঙ্গিত স্টুডেন্ট ভিসায় প্রবেশকারীদের প্রদান করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত আলাদা প্রবেশ গেটে তাদের পরীক্ষা করা হবে। তারা নগদ অর্থ প্রদান বা ক্রেডিট কার্ড ব্যবহার করে তাদের করোনা পরীক্ষার ফি প্রদান করতে পারবে। 


গত মাসে মালয়েশিয়া শিক্ষা মন্ত্রী দাতু ডাক্তার নূরাইনি আহমেদ বলেছিলেন যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে প্রবেশের আগে ইএমজিএস-এ রেজিস্ট্রেশন করতে হবে। মালয়েশিয়া প্রবেশের তিনদিন আগে অবশ্যই তাদের নিজ দেশে পিসিআর ল্যাব টেস্ট এবং অ্যান্টিবডি দ্রুত পরীক্ষা করাতে হবে। 


তাদেরকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে পরীক্ষা করাতে হবে এবং তাদের নিজ নিজ ও শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত স্থানে 14 দিনের কোয়ারেন্টাইন এর মধ্য দিয়ে যেতে হবে বলে তিনি আরো জানান। তিনি আরও বলেন প্রায় 11 হাজার বিদেশি শিক্ষার্থী মালয়েশিয়াতে ফিরে আসার জন্য আবেদন করেছিলেন যাদের বেশিরভাগই পাকিস্তান, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার ছাত্র-ছাত্রী।



পরের বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের জন্য আরও 9 হাজারের বেশি নতুন আবেদন রয়েছে। গত জুন মাসে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছিলেন যে সরকারি এবং বেসরকারি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা পুনরায় ফিরে আসতে পারবে। 


তিনি আরো বলেছিলেন শিক্ষার্থীদের কে ইমিগ্রেশনে আবেদন করার প্রয়োজন নেই তবে তবে মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে রেফারেন্সের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধন করতে হবে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস (ইএমজিএস) হচ্ছে শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের পরিচালনাকারী প্রতিষ্ঠান। 


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.