কুয়ালালামপুরে আল-জাজিরার অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করেছে পুলিশ
মালয়েশিয়াতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার কুয়ালালামপুরের অফিসে রেইড বা অভিযান চালিয়ে ২টি কম্পিউটার জব্দ করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় যে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে সরকারের এই হঠাৎ করে চালানো অভিযানের ঘটনাকে গভীর উদ্বেগজনক নিন্দা করা হয়েছে।
মঙ্গলবার মালয়েশিয়ার কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা আল জাজিরাকে রাষ্ট্রদ্রোহিতা, মানহানি এবং দেশের যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইন লঙ্ঘনের জন্য তদন্ত করছে বলে ঘোষণা করার পরে এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার মালয়েশিয়ার কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা আল জাজিরাকে রাষ্ট্রদ্রোহিতা, মানহানি এবং দেশের
যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইন লঙ্ঘনের মামলায় তদন্ত করার জন্য এই অভিযান চালানো হয়েছে। গত ৩রা জুলাই আল জাজিরার একটি প্রতিবেদনে মালয়েশিয়ার ইমিগ্রেশন ও সরকারের বিরুদ্ধে বাংলাদেশি প্রবাসী রায়হান কবিরের সাক্ষাৎকার সহ প্রচার করার পর মালয়েশিয়ার সরকার রায়হান কবিরকে গ্রেফতার নির্দেশ এর পাশাপাশি আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা করেছে।আল জাজিরা ইংরেজি মাধ্যমের ব্যবস্থাপনা পরিচালক গাইলস ট্রেন্ডল বলেছেন, এই অভিযানের মাধ্যমে আল জাজিরা নেটওয়ার্ক গুরুতরভাবে উদ্বেগিত এবং মালয়েশিয়ার সরকারকে আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন
ট্রেন্ডল একটি বিবৃতিতে বলেছেন, আমাদের অফিসে অভিযান পরিচালনা করা এবং কম্পিউটার জব্দ করে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে কর্তৃপক্ষের হঠাৎ অভিযান গভীর উদ্বেগকজনক এবং সাংবাদিকদের ভয় দেখানোর জন্য তারা এটি করেছে স্পষ্ট বোঝা যায়।
আল জাজিরা আমাদের সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা আমাদের রিপোর্টারদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কর্মীরা আমাদের কাজ করেছে এবং তাদের পক্ষে জবাব দেয়া ও ক্ষমা চাওয়ার মত কিছুই পাওয়া যায়নি। সাংবাদিকতা কোন অপরাধ নয় বলে মন্তব্য করেন তিনি।



No comments