মালয়েশিয়াতে অভিবাসী কর্মীদের ক্যাশ কাউন্টারে ও ফ্রন্টলাইনে কাজ না দেয়ার নির্দেশঃ মানবসম্পদমন্ত্রী


মালয়েশিয়ার বর্তমান জোট সরকার বিদেশি শ্রমিকদের ফ্রন্টলাইন শ্রমিক হিসেবে নিয়োগের অনুমতি দেয়ার বিষয়ে একমত হয়নি। মালয়েশিয়া সংসদ অধিবেশনে মানব সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালযয়ের  অভিবাসী কর্মীদের বিষয়ে বেশ কিছু বিষয় উত্থাপিত হয়েছে। 

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুশ্রী এম সারাভানান বলেছেন স্থানীয় বেকারত্বের হার কমানোর জন্য স্থানীয়দের বিশেষ করে তরুণদের কে কাজ করার সুযোগ দেয়ার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিদেশি কর্মীদের কাজের বিষয়ে কিছু কাজের সেক্টর আমলে নেয়ার পর সরকারের নিশ্চিত করেছে যে আমরা ফ্রন্ট লাইন এর কোনো কাজেই বিদেশি শ্রমিকদের অনুমতি দিবোনা। তবে আমরা কেবল পেট্রোল স্টেশনগুলোতে পেট্রল পাম্প এটেনডেন্ট হিসেবে বিদেশি কর্মীদের পেট্রোল স্টেশনে কাজের অনুমতি দিয়ে কিন্তু তাদের কাউন্টারে ফ্রন্টলাইন এর হিসেবে কাজের অনুমতি দেইনা। অর্থাৎ পেট্রল স্টেশন বা

অন্যান্য দোকানগুলিতে কাউন্টারে ক্যারিয়ার হিসেবে বা কাউন্টারে ফ্রন্টলাইন এর হিসেবে কোন প্রতিষ্ঠান বিদেশি শ্রমিকদের কাজের অনুমতি দেয়া হবেনা। একইভাবে আমরা রেস্তোরাঁ বা খাবার হোটেল গুলোতে আমরা বিদেশি কর্মীদের কিচেনে রান্নার কাজের অনুমতি নেই  তবে ফ্রন্টলাইন এর হিসেবে তাদেরকে সার্ভিস বা ক্যাশিয়ার অথবা কাউন্টারের ফ্রন্টলাইন এর কর্মী হিসেবে কাজের অনুমতি দেয়া হবেনা।


এসব স্থানে কাজের জন্য ফ্রন্টলাইন এর হিসেবে স্থানীয় দেরকেই বাধ্যতামূলক দিতে হবে। মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান মালয়েশিয়া সংসদ অধিবেশন চলা কালীন সময়ে আরেক জন সংসদ সদস্য আব্দুল আজিজ আব্দুর রহিমের এক মৌখিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন 

মানবসম্পদ মন্ত্রী আরো বলেন নির্মাণ এবং উৎপাদন খাত সহ আরো কিছু খাতে কর্মসংস্থানের ক্ষেত্রে বিদেশি কর্মীদের উপর নির্ভরতার হার কমাতে সরকার বেশ কয়েকটি প্রচেষ্টা হাতে নিয়েছে। অর্থাৎ নির্মাণ বা উৎপাদন কারখানাগুলোর বেশকিছু পদে বিদেশিদের বাদ দিয়ে স্থানীয় স্থানীয় মালয়েশিয়ানদের নিয়োগ দেয়ার বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে। 


এটি হলো যখন কোন প্রতিষ্ঠানে কর্মপদ খালি হবে বা ভ্যাকেন্সি থাকবে তখন নিয়োগকর্তাগণ বিদেশী কর্মী এবং ট্রেড অফিসার নিয়োগের উদ্দেশ্যে জবস মালয়েশিয়া পোর্টালে স্থানীয় কর্মী নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞাপন দিতে পারবেন তবে এখানে 30 দিনের ভেতরে স্থানীয় কর্মী পাওয়া না গেলে নিয়োগকর্তাগনকে  বিদেশী কর্মী নিয়োগ দিতে অনুমতি দেয়া হবে। মানবসম্পদ মন্ত্রণালয়ের এই উদ্যোগটি গত 1 জুলাই থেকে শুরু হয়েছিল। 

সংসদ অধিবেশন চলাকালে আরেকজন সংসদ সদস্য বলেছেন বিদেশী কর্মীদের যাতে ফ্রন্টলাইন কর্মী হিসেবে নিয়োগের অনুমতি না দেয়া হয় সেজন্য উদ্যোগটি বাস্তবায়ন করতে হবে। 

মোটকথা সমস্ত কোম্পানিগুলোকে বিদেশি কর্মীদের উপর নির্ভর নির্ভরতার হার কমাতে হবে অর্থাৎ বিদেশী কর্মী নির্ভর না হয়ে শ্রম নিবিড় খাত গুলোকে যান্ত্রিক অরণ এবং অটোমেশনের ব্যবহারের দিকে সরিয়ে নিতে সক্ষম করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.