মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ৪'৭০০ রিঙ্গিত দিতে হবে, এই কোয়ারেনটাইন ফি বাধ্যতামূলক ঘোষণা
মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন যে, ১৪ দিনের বাধ্যতামূলক প্রতিটি ব্যক্তির গড় ব্যয় ৪'৭০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার নাগরিকদের ক্ষেত্রে কেবল সর্বোচ্চ ২,১০০ রিঙ্গিত প্রধান করতে হবে। এই ৪,৭০০ রিঙ্গিতের মধ্যে হোটেল চার্জ এবং তিনবেলা খাবার খরচ রয়েছে যা মোট ব্যয়ের ৪৪.৭% এবং বাকি ৫৬.৩% বা ২,৬০০ রিঙ্গিত সরকার বহন করবে বলে জানান তিনি।
গত মঙ্গলবার (২৮শে জুলাই) তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এর মধ্যে অন্যান্য ব্যয় রয়েছে যেমন দেশের প্রবেশ গেইট গুলো থেকে কোয়ারেনটাইন কেন্দ্রে নিয়ে যাওয়া, স্বাস্থ্য কর্মীদের জন্য খাবার এবং ব্যক্তিগত সরঞ্জাম গুলো পরিবহন ব্যয়। এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা এবং সংযোজন সংক্রান্ত পরিষেবা গুলোও এই ব্যয়ের অন্তর্ভুক্ত।
তবে এখনো পর্যন্ত সাধারণ শ্রমিক ভিসা বা PLKs ভিসাধারীদের প্রবেশের বিষয়ে কোন মন্তব্য বা ঘোষণা দেয়া হয়নি। রবিবার এক সংবাদ সম্মেলনে ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন এখন পর্যন্ত বিদেশি শ্রমিকদের মালয়েশিয়া প্রবেশের সিদ্ধান্ত হয়নি। আগের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র স্টুডেন্ট, প্রফেশনাল, ডিপেন্ডেন্ট, মাই সেকেন্ড হোম ভিসাধারীরা প্রবেশ করতে পারবেন।



No comments