মালয়েশিয়ার রাজার সাথে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনা
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে নবনিযুক্ত রাস্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ার আজ দেশটির মহামান্য রাজা ইয়াং দি পারতুয়ান আগং আল-সুলতান আব্দুলাহ রিআয়াতুদ্দিন আল মুস্তফা বিল্লাহ শাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত দেশটির জাতীয় রাজ দরবার ইস্তানা নেগারাতে মহামান্য রাজার সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে তিনি বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার হিসেবে রাজার কাছে পরিচয়পত্র দাখিল করেন।
এ সময় রাষ্ট্রদূত মালয়েশিয়ার রাজাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের সংক্ষিপ্ত মতবিনিময়ের সময় মালয়েশিয়ার রাজা হাইকমিশনারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার জন্য অভিনন্দন জানান।
উত্তরে হাইকমিশনার তাকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য মালয়েশিয়ার রাজা কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া দু'দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক কে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে হাইকমিশনার রাজার সঙ্গে মধ্যাহ্নভোজে যোগদান করেন।
অনুষ্ঠান শেষে রাজার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন হাইকমিশনার।
এ সময় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, রাজ দরবারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডার সেক্রেটারি, দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর উপস্থিত ছিলেন।



No comments