ভিসা ছাড়াই কাতারে ভ্রমণ ভিসায় যেতে পারবে যে কেউ
চলতি বছরের জুনের ৪ তারিখ থেকে আগস্টের ১৬ তারিখ অবধি (প্রায় ২ মাসেরও বেশি) "সামার ইন কাতার" প্রোগ্রাম চালু করেছে আরব দেশ কাতার।
এই সময়গুলোতে কাতারে ভিসা ছাড়াই যে কোন ব্যক্তি ভিজিট করতে পারবেন। বিশেষ করে কাতারে যারা অবস্থান করছেন তারা তাদের বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন এবং অন্য কোন ব্যক্তিকে কোন ধরনের ফি ছাড়াই কাতারে নিতে পারবেন।
কিন্তু তিনি এটাও বলেছেন যে কয়টি দেশ কাতারের উপর অবরোধ জারি করেছে রেখেছে তাদের নাগরিকদের জন্য এই সুবিধা কার্যকরী হবেনা।
উল্লেখ্য যে, ২০১৭ সালের জুন মাস থেকে সৌদি, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের উপর অবরোধ জারি করে।
বর্তমানে ৮০টি দেশের নাগরিকদের কাতারে ভিজিট করার এই সুবিধা রয়েছে। এই তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত না থাকলেও আসছে ২ মাসের বিশেষ এই কর্মসূচিতে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত থাকবে।
ভিসা ছাড়াই কাতারে ভ্রমণ ভিসায় যেতে পারবে যে কেউ


No comments