গাছের চারা লাগেজে থাকার কারণে ভিসা বাতিল দুই বাংলাদেশির। পূর্ব ঘোষণা না দিয়ে বহন করায় ভিসা বাতিল করা হয়েছে।
![]() |
| গাছের চারা বহন করায় ভিসা বাতিল, অভিবাসী কন্ঠ |
দেশের ভিতরের নিরাপত্তাকজনিত বিষয়ে সবসময়ই কঠোর অস্ট্রেলিয়া। তারই ধারাবাহিকতায় এবার গাছের চারা বহন করার অপরাধে দুইজন বাংলাদেশির ভ্রমণ ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
গত রবিবার ০৩.১১.২০১৯ তারিখে কর্তৃপক্ষকে না জানিয়ে বা ঘোষণা না দিয়ে দুই বাংলাদেশি অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দরে ২১ টি গাছের চারা করে। এই যাত্রীদের কার্ডে চাল বহনের কথা উল্লেখ থাকলেও তাতে লাগেজের মধ্যে ২১ টি চারা গাছ বহন করে তারা। পরবর্তীতে বিমানবন্দরের জৈব সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের তল্লাশির সময় চারা গাছ বহনের বিষয়টি ধরা পড়ে।"
"অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী পূর্ব ঘোষণাপত্র না জমা দিয়ে চারাগাছ বহন করায় তাদেরকে ভিসা বাতিল করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, এই দুই যাত্রীকে আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ব্ল্যাকলিস্ট করে, তারা আগামী ৩ বছর অস্ট্রেলিয়া প্রবেশ করতে পারবেনা।।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী সিনেটর ব্রিজেট ম্যাকেনজি বলেছেন যে, আমাদের দেশকে বিভিন্ন ক্ষতিকারক উদ্ভিদ কীটপতঙ্গ থেকে মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিন সপ্তাহের মধ্যে জৈব সুরক্ষা লঙ্ঘনে চারটি ভিসা বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়া তাঁদের কৃষিক্ষেত্রকে ঝুঁকিমুক্ত রাখতে এই কঠোর অবস্থান নিয়েছে।
"তিনি আরও বলেন, বহিরাগত গাছপালা উদ্ভিদ কীট এবং রোগ বহন করতে পারে যা আমাদের খাদ্য উৎপাদন এবং কৃষিক্ষেত্রকে বিনাশ ঘটাতে পারে।
"তবে যাদের দেশে ফেরত পাঠানো হয়েছে সেই ২জন বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি অস্ট্রেলিয়া সরকার।।


No comments