এখন থেকে মাই'ইজি ছাড়াও সরাসরি ইমিগ্রেশনের e-payment মাধ্যমে ভিসা রিনিউ করা যাবে


ePLKS@JIM  নামে ইমিগ্রেশনে সরাসরি ভিসা রিনিউ করার জন্য নতুন একটি পদ্ধতির ঘোষণা করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসির৷।  আগামী বছরের জানুয়ারি থেকে এই পদ্ধতির কার্যক্রম চালু হবে। এই পদ্ধতিতে মালয়েশিয়ার মাজিকান বা নিয়োগদাতাগন তাদের শ্রমিকদের জন্য তাদের PLKS ভিসা প্রসেসিং করতে পারবেন।

এই পদ্ধতিতে নিয়োগকর্তাগন সরাসরি ইমিগ্রেশনের অনলাইনে তাদের শ্রমিকদের জন্য ভিসার আবেদন করতে পারবেন। আবেদনের পর ইমিগ্রেশনের কর্মকর্তাগন সকল কাগজপত্র ও মেডিকেল বা ফোমেমা যাচাই করার পর epay এর মাধ্যমে লেভি ও অন্যান্য প্রযোজ্য ফি প্রদান করার পর ভিসা ইস্যু করা করা হবে৷ বর্তমানে নিয়োগকর্তাগন বা মাজিকান তাদের শ্রমিকদের ভিসার প্রক্রিয়া মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান মাই'ইজির (MyEG) এর মাধ্যমে করছেন। আগামী বছর থেকে যা সরাসরি ইমিগ্রেশন এর ePLKS@JIM এর মাধ্যমে করতে পারবেন।

তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের মতে, এই নতুন ব্যবস্থাটির মাধ্যমে নিয়োগকারীদের আবেদনের প্রক্রিয়া পূর্বের চেয়ে অনেক সহজতর হবে।
এই পদ্ধতিতে নিয়োগদাতাগনের সময় অনেক সাশ্রয় হবে কারণ এই প্রক্রিয়ায় থাকছেনা কোন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান।  গতকাল মালয়েশিয়ার ইমিগ্রেশন দিবস ২০১৯ অনুষ্ঠানে এই পদ্ধতি উদ্বোধনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুহিউদ্দিন ইয়াসিন আরও জানান, যেসব নিয়োগকর্তা বা মাজিকান তাদের শ্রমিকদের জন্য অনলাইনে ভিসার আবেদন করবেন তাদের কেবলমাত্র বিধি মোতাবেক প্রযোজ্য ফি এবং লেভি প্রদান করতে হবে ইমিগ্রেশনের epay এর মাধ্যমে।

এই অনলাইন পেমেন্ট এর মাধ্যমে নিয়োগকর্তাগন ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত সময়ে শেষ করতে পারবেন। তবে ইমিগ্রেশন থেকে এখনো এই ভিসা আবেদনের নতুন প্রক্রিয়ার SOP বা নিয়ম কানুন প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে কিছু দিনের মধেই তা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

নোটঃ PLKS এর মানে হল Pass Lawatan Kerja Semantara (পাস লাওয়াতান কিরজা সেমান্তারা)
ইংরেজিতে যাকে VPTE (Visit pass temporary employment) বলা হয়।
এই ভিসা মালয়েশিয়ার সাধারণ শ্রমিকদের জন্য নিয়োগদাতারা ইমিগ্রেশন থেকে ইস্যু করিয়ে নেয়।

রিপোর্টঃ মোঃ সারোয়ার হোসেন
(Editor)

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.